পিরোজপুরে আত্মীয়ের বাড়ি-প্রাঙ্গণে জামাইয়ের ঝুলন্ত লাশ

পিরোজপুর প্রতিনিধি
২৫ মার্চ ২০১৬, ১৫:৫৬আপডেট : ২৫ মার্চ ২০১৬, ১৫:৫৮

পিরোজপুর পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের উত্তর কদমতলায় চাচা শ্বশুরের বাড়ির সামনের আমগাছ থেকে ঝুলন্ত অবস্থায় শাহজাহান নামে(৪২) নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পিরোজপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব বিষয়টি নিশ্চিত করেন।
শাহজাহান পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের তেজদাসকাঠী গ্রামের বাসিন্দা। তিনি উত্তর কদমতলায় চাচা শ্বশুর বেলায়েত শেখের বাড়িতে স্ত্রী সন্তানের সঙ্গে থাকতেন।
৩ নং কদমতলা ওয়ার্ড এলাকার বাসিন্দা শহীদুল ইসলাম বলেন,সদ্য সমাপ্ত নির্বাচনে ৩ নং ওয়ার্ডে ফারুক শেখ সদস্য পদে নির্বাচন করেন। এ নির্বাচনে ফারুখ শেখের সক্রিয় সমর্থক ছিলেন নিহতের চাচা শ্বশুর বেলায়েত শেখ। পেশায় দিনমজুর শাহজাহান কয়েকদিন আগে ঢাকায় গিয়েছিলেন। বেলায়েত শেখ ফারুকের নির্বাচনের জন্য শাহাজাহানকে খবর দিয়ে উত্তর কদমতলার বাড়ীতে এনেছিলেন।

বেলায়েত শেখ বলেন, আমি একই এলাকায় আমার নতুন বাড়িতে থাকতাম। আর শাহজাহান আমার পুরানো বাড়ীতে থাকতো। শুক্রবার সকালে লোকের কাছে শুনি, আমার পুরাতন বাড়ির সামনে থাকা আম গাছের সঙ্গে শাহজাহান ফাঁস দিয়েছে।

শাহজাহানের ছেলে সাইদুল শেখ জানান, বৃহস্পতিবার রাত ৯ টার দিকে শাহজাহান রাতের খাবার খেয়ে ঘুমাতে যান। এরপর কী হয়েছে জানে না পরিবারের কেউ। সকালে লোকজন জানায় আমগাছের তার লাশ ঝোলানো। শাহজাহান নেশা করতেন বলেও জানেন ছেলে সাইদুল।

এসআই  বলেন, নিহতের গলায় চাদর প্যাঁচানো ছিল। বৃহস্পতিবার রাত ১২ টা থেকে ভোর ৫ টার মধ্যে যে কোনও সময় এ ঘটনা ঘটে। লাশের সুরত হালে গলায় দাগ পাওয়া গেছে। তাকে হত্যা করা হয়েছে নাকি তিনি আত্মহত্যা করেছেন তা ময়না তদন্তের প্রতিবেদন ছাড়া বলা যাবে না।

/এইচকে/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের