স্রোতে ভেসে যাচ্ছিলেন পর্যটক, উদ্ধার করলেন জেলে

কুয়াকাটা প্রতিনিধি
২৫ জুলাই ২০২৫, ১৬:১৪আপডেট : ২৫ জুলাই ২০২৫, ১৬:১৪

কুয়াকাটায় সমুদ্রে গোসলে নেমে জোয়ারের প্রবল স্রোতে ভেসে যাচ্ছিলেন এক তরুণ পর্যটক। পরে স্থানীয় এক জেলের তাৎক্ষণিক সাহসী অভিযানে প্রাণে বেঁচে যান তিনি।

শুক্রবার (২৫ জুলাই) দুপুরে কুয়াকাটা সৈকতের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। উদ্ধার পর্যটকের নাম তানভীর (২৩)। তিনি রাজধানী ঢাকার নবাবগঞ্জ এলাকার বাসিন্দা।

স্থানীয় জেলে আলতাফ হোসেন ঘটনাটি দেখে দ্রুত ঝাঁপিয়ে পড়ে তাকে টেনে তীরে নিয়ে আসেন। এ সময় তানভীর অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে দ্রুত কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠান।

প্রত্যক্ষদর্শী সেলিম মাহমুদ বলেন, ‘গোসলের সময় সতর্কতা অবলম্বন না করায় প্রায় প্রাণ হারাতে বসেছিলেন ওই পর্যটক। দ্রুত উদ্ধার সম্ভব হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।’

হাসপাতাল সূত্রে জানা যায়, আহত অবস্থায় এক তরুণকে ২০ শয্যা হাসপাতালে আনা হয়। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, সুস্থ আছে।

এ বিষয়ে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের ইন্সপেক্টর জয়ন্ত কুমার মণ্ডল বলেন, ‘তানভীর নামের এক পর্যটককে স্থানীয় জেলেরা উদ্ধার করে হাসপাতালে নিয়েছেন। বিষয়টি অবগত হয়েছি, আমরা খোঁজখবর নিচ্ছি।’

উল্লেখ্য, কুয়াকাটা সমুদ্রসৈকতে জোয়ারের সময় সতর্কতা না মানার কারণে এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে।

/কেএইচটি/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সাগরের সেই ‘মৃত্যুস্থলে’ ভেসে যাচ্ছিলেন চার পর্যটক, উদ্ধার করলো কে?
৫০ শতাংশ ছাড়েও পর্যটক কম, চায়ের দেশ কী আকর্ষণ হারাচ্ছে
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী