নতুন সংকট ভুয়া সমন্বয়ক: দুদক চেয়ারম্যান

বরিশাল প্রতিনিধি
৩১ জুলাই ২০২৫, ১৪:৫৮আপডেট : ৩১ জুলাই ২০২৫, ১৮:৩১

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন, ‘স্বাধীনতা-পরবর্তী ১৬ ডিসেম্বর নতুন এক বাহিনীর আবির্ভাব ঘটলো, যেটাকে আমরা বলতাম সিক্সটিন ডিভিশন। এবার আপনাদের সামনে নতুন সংকট দেখা দিয়েছে, ভুয়া সমন্বয়ক ফিফথ আগস্ট (৫ আগস্ট) ডিভিশন। তা-ও সামাল দিতে হচ্ছে।’

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১২টায় বরিশাল সার্কিট হাউজি সম্মেলনকক্ষে বরিশাল বিভাগীয় পর্যায়ে কর্মরত সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে দুর্নীতি ও হয়রানিমুক্ত নাগরিকসেবা ও সেবার মানোন্নয়নে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, ‘আমি আমার অফিসে ভুয়া সমন্বয়ক পেয়েছিলাম। ভুয়া ও প্রকৃত সমন্বয়কদের অবৈধভাবে সুযোগ দেওয়ার কোনও কারণ নেই। এর বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাহলে আগামী দিনে অনেক সংকট থেকে মুক্তি মিলবে।’

তিনি আরও বলেন, ‘একটি দল ক্ষমতায় আসবে সেদিকে ঝুঁকে পড়বেন—এ ঝুঁকে পড়াটা ভালো হবে না। আমাদের কাজ হচ্ছে নিরপেক্ষ সেবা প্রদান করা। আমাদের সামনে বড় চ্যালেঞ্জ হচ্ছে জাতীয় নির্বাচন। আমরা ভালো নির্বাচন উপহার দিতে চাই। অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস নির্বাচন তদারকি করবেন। এ কাজগুলো আমাদের সকলকে করতে হবে।’

দুদক চেয়ারম্যান বলেন, ‘দুদকের বেশি কাজ হওয়া উচিত, ভবিষ্যতে যাতে দুর্নীতি না হয়। একটু কম কাজ হওয়া উচিত, এখন যাতে দুর্নীতি না হয়। আগে যে দুর্নীতি হয়েছে সেখানে কম সময় দেওয়া উচিত। কিন্তু আগে কী দুর্নীতি হয়েছে তা নিয়ে আমরা শতভাগ সময় কাটিয়ে দিচ্ছি। আমাদের কাজে অনেক ভুল আছে, সেই ভুল থেকে আমাদের বের হয়ে আসতে হবে।’

দুর্নীতি নির্মূলে সকলের সহযোগিতা চেয়ে তিনি বলেন, ‘যেটুকু সময় চেয়ারে আছেন ওই সময়টুকু ভালো কাজ করার আহ্বান জানাই। সন্তানের কাছে ঘুষখোর বাবা-মা হিসেবে চিহ্নিত হবেন না। এখন নারী কর্মকর্তারাও ঘুষ খান।’

অতিরিক্ত বিভাগীয় কমিশনার আহসান হাবিবের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন বরিশাল বিভাগীয় দুর্নীতি দমন কমিশনের পরিচালক মোজাহার আলী সরদার, জেলা প্রশাসক দেলোয়ার হোসেন, ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম ও দুর্নীতি দশন কমিশন (প্রতিরোধ) মহাপরিচালক মো. আক্তার হোসেন।

মতবিনিময় সভার আগে দুদক চেয়ারম্যান বরিশাল নগরীর খান সড়ক এলাকায় বরিশাল বিভাগীয় দুদকের পাঁচতলা ভবন নির্মাণকাজ উদ্বোধন করেন। প্রায় ৪৪ শতাংশ জমির ওপর ১২ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে ভবনটি নির্মিত হচ্ছে।

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
প্রেসিডেন্ট রিসোর্টের এমডিসহ দু’জনের আয়কর নথি জব্দের আদেশ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম