কলাখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদককে বহিস্কার

পিরোজপুর প্রতিনিধি
২৮ মার্চ ২০১৬, ১২:৪৪আপডেট : ২৮ মার্চ ২০১৬, ১২:৪৪

পিরোজপুরের বহিস্কৃত বিএনপি নেতা কাজী আসাদুজ্জামান রঞ্জুপিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. হেদায়েতুল ইসলাম মিস্টারকে সমর্থন দেওয়ায় বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী কাজী আসাদুজ্জামান রঞ্জুকে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদ থেকে বহিস্কার করা হয়েছে। পিরোজপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গাজী ওয়াহিদুজ্জামান লাভলু বিষয়টি নিশ্চিত করেছেন।
পিরোজপুর জেলা বিএনপির সদস্য এনামুল হক বলেন, ১৫ মার্চ  বিএনপি মনোনীত চেয়ারম্যান  প্রার্থী  কাজী আসাদুজ্জামান রঞ্জু কলাখালীর রাজারকাঠি গ্রামে অনুষ্ঠিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হেদায়েতুল ইসলামের সভায় গিয়ে তাকে সমর্থন জানান এবং আনারস প্রতীকে ভোট দেওয়ারও অনুরোধ জানান।  এ ঘটনায় স্থানীয় ও জেলা বিএনপির নেতাকর্মীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছিল।
কলাখালী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. গিয়াসউদ্দিন সরদার বলেন, কাজী আসাদুজ্জমান রঞ্জু দলের সঙ্গে বেঈমানি করে স্বতন্ত্র প্রার্থী হেদায়েতুল ইসলাম মিষ্টারকে সমর্থন দেওয়ায় আমরা তাকে দল থেকে বহিস্কারের দাবি জানিয়ে আসছিলাম।
পিরোজপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গাজী ওয়াহিদুজ্জামান লাভলু বলেন, কলাখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী আসাদুজ্জামান রঞ্জু স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী  হেদায়েতুল ইসলাম মিষ্টারকে সমর্থন দিয়েছেন বিষয়টি জানতে পেরে ১৬ মার্চ তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছিল। কিন্তু তিনি কোনও জবাব না দেওয়ায় ২৬ মার্চ তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে।
পিরোজপুর জেলা বিএনপির সভাপতি গাজী নুরজ্জামান বাবুল বলেন,কাজী আসাদুজ্জামান রঞ্জু কলাখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছাড়াও জেলা বিএনপির সদস্য পদে আছেন। কলাখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের পদ থেকে তাকে বহিস্কার করা হয়েছে। এখন জেলা বিএনপির সদস্য পদ থেকে বহিস্কারের জন্য কেন্দ্রে সুপারিশ পাঠানো হয়েছে।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী