ইলিশের কেজি ৫০০ টাকা, ক্রেতাদের ভিড়

বরগুনা প্রতিনিধি
০৯ আগস্ট ২০২৫, ২১:২১আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ২১:৩১

বরগুনা পৌর শহরের মাছ বাজারে মাইকিং করে বিক্রি হচ্ছে ইলিশ। ছোট সাইজের  প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ৫০০ টাকা দরে। দাম কমানোর এই মাইকিং শুনে বরগুনার মাছ বাজারে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। গভীর রাত পর্যন্ত চলবে এই ইলিশ বেচাকেনা।

শনিবার (৯ আগস্ট) বিকালের দিকে বরগুনা পৌর মাছ বাজারে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, বরগুনা পৌর শহরের বিভিন্ন জায়গায় মাইকিং করে সবার দৃষ্টি আকর্ষণ করছেন বিক্রেতারা। প্রতি কেজি ইলিশ ৫০০ টাকা দরে বিক্রি হওয়ায় ক্রেতারা খুশিতে কিনছেন। সবগুলো ইলিশ বিক্রি হওয়ার আগ পর্যন্ত এভাবেই মাইকিং করে বিক্রি করা হবে। প্রতি কেজি ছোট সাইজের ইলিশের দাম হাঁকা হয়েছে ৫০০ টাকা, যা এর আগে বিক্রি হয়েছিল ১০০০ থেকে ১২০০ টাকা দরে।

মেহেদী হাসান নামের এক ক্রেতা বলেন, অনেক দিন ধরে ইলিশ মাছ কিনতে পারিনি, দাম নাগালের বাইরে ছিল। দেখলাম, বাজারে মাইকিং করে কম টাকায় ইলিশ মাছ বিক্রি হচ্ছে, এ বছর এই প্রথম কিনতে এসেছি। ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তাই ৩ কেজি কিনেছি।

ইলিশের কেজি ৫০০ টাকা, ক্রেতাদের ভিড়

মতিয়ার রহমান নামের একজন ক্রেতা বলেন, মাইকিং শুনে আমি বাজারে ইলিশ কেনার জন্য এসেছি। এ বছর ইলিশের দাম বেশি থাকায় কখনও কেনার সাহস করিনি। তবে আজকের মাইকিং করে ৫০০ টাকা দরে বিক্রি করছে তাই সাহস করে বাজারে এসেছি কিছু মাছ কিনে নেবো।

ইলিশ বিক্রেতা সহিদুল ইসলাম বলেন, পার্শ্ববর্তী জেলা পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা, মহিপুর থেকে বিকালে কয়েক মণ মাছ বিক্রির জন্য বরগুনার বাজারে নিয়ে এসেছি। স্থানীয় বাজারের দামের তুলনায় মহিপুরে দাম কিছুটা কম থাকায় সেখান থেকে এই মাছ আনা হয়েছে। আমরা কম দামে বিক্রি করছি তাই ক্রেতারা ভিড় জমাচ্ছেন।

বাজারের মৎস্য ব্যবসায়ী জাহাঙ্গীর বলেন, অনেক দিন ধরে বাজারে ইলিশ ছিল না। সকালে মহিপুর ও আলিপুর থেকে ছোট ছোট ট্রলার বরগুনা বাজারের ঘাটে এসেছে। সেই ট্রলারের জেলেদের থেকে মাছ কিনে বাজরে বিক্রি করছি।

তিনি আরও বলেন, অনেকদিন আবহাওয়া খারাপ থাকার কারণে জেলেরা মাছ ধরতে পারেনি। এখন বাজারে মাছ আসতে শুরু করেছে। এ কারণে মাছের সরবরাহ একটু বেশি এবং দাম তুলনামূলক আগের থেকে কম।

বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মহসিন জানান, অবরোধের পরে জেলেরা গভীর সমুদ্রে মাছ শিকারে যেতে পারেনি আবহাওয়া অনুকূলে না থাকায়। তবে গত দুই দিনে মাছ ধরার ট্রলার সাগরে যেতে শুরু করেছে। বরগুনায় যেসব ইলিশ আসছে এসব  মহিপুর ও আলীপুরের জেলেদের জালে ধরা পড়া।

/এফআর/
সম্পর্কিত
‘সড়ক টেন্ডার’ দিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
নদ-নদীর মাছেও প্লাস্টিকের কণা, মানুষের শরীরে প্রভাব ফেলে কতটা
সবজির দাম চড়া, স্বস্তি নেই ডিম-পেঁয়াজেও 
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি