দুধ এখনও আমদানি করতে হয়, যেটা দুঃখজনক: প্রাণিসম্পদ উপদেষ্টা

বরিশাল প্রতিনিধি
১০ আগস্ট ২০২৫, ১৬:৩১আপডেট : ১০ আগস্ট ২০২৫, ১৬:৩১

‘দুধ উৎপাদনে বাংলাদেশে ঘাটতি আছে। দুধ এখনও আমদানি করতে হয়, যেটা খুব দুঃখজনক’—বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

আজ রবিবার (১০ আগস্ট) সকালে প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প বরিশাল বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দুধ আমদানি করার কোনও কারণ নাই। আমি দুধ আমদানির কোনও কারণ দেখি না। যথেষ্ট উদ্যোগ নিলে, বিনিয়োগ করলে, বেসরকারি প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসলে, সরকার সহযোগিতা করলে আমরা নিজেরাই এটাকে বাড়াতে পারবো।’

তিনি আরও বলেন, ‘আয়োজিত প্রকল্পে যে উদ্যোগ নেওয়া হয়েছে—তা আগামীতে দুধ উৎপাদন, মাংস উৎপাদন অনেক বাড়বে। উৎপাদন বাড়লে আমাদের দেশে প্রাণিজ আমিষের যে ঘাটতি আছে সেটা পূরণ করা সম্ভব হবে।’

উপদেষ্টা বলেন, ‘নিরাপদ খাদ্য, নিরাপদ আমিষের জোগান, এটা আমাদের করতেই হবে। এটা করে আমরা বাংলাদেশে শুধু খাদ্য সমস্যা না স্বাস্থ্য সমস্যাকেও দূর করতে পারবো।’

প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প, প্রাণিসম্পদ অধিদফতরের আয়োজনে কর্মশালায় বিভাগের ছয় জেলার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/কেএইচটি/
সম্পর্কিত
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
‘দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে চায় সরকার’
সাংবাদিক কর্মশালায় বক্তারাফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং কমাবে অসংক্রামক রোগের ঝুঁকি
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি