এরপরও দূরত্ব চাইলে ভেবে দেখতে হবে আপনারা কী চান: আন্দোলনকারীদের স্বাস্থ্যের ডিজি

বরিশাল প্রতিনিধি
১৩ আগস্ট ২০২৫, ১৬:৫০আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ১৬:৫০

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালসহ স্বাস্থ্যখাতের সংস্কারের তিন দফা দাবির আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবু জাফর।

তিনি বলেছেন, ‘আমরা কি বিনা কারণে সরকারের সঙ্গে বিরোধ সৃষ্টি করতে চাই, নাকি এ ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে অন্য ধরনের ফায়দা লুটতে চাই?’ এ সুযোগ আমরা দিতে চাই না। আমরা তাদের প্রতি সহনীয় এবং সীমাবদ্ধভাবে সহনীয় থাকার চেষ্টা করছি।’

বুধবার (১৩ আগস্ট) দুপুর দেড়টায় শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি মনে করে বিশৃঙ্খলা সৃষ্টি করে জনভোগান্তি হচ্ছে, সে ক্ষেত্রে তারা ব্যবস্থা নেবে। আন্দোলনকারীদের চাওয়া-পাওয়া এবং স্বাস্থ্য অধিদফতরের কর্মকাণ্ডের সঙ্গে কোনও বিরোধ নেই।’ মহাপরিচালক আন্দোলনকারীদের সাথে ঐকমত্য পোষণ করেন।

এরপর মহাপরিচালক কঠোর ভাষায় বলেন, ‘এরপরও আপনারা দূরত্ব সৃষ্টি করতে চাইলে তাহলে আমাদের ভেবে দেখতে হবে, আসলে আপনারা কী চান।’ এরপর আন্দোলনের পরিপ্রেক্ষিতে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে কি কি কাজ হয়েছে তার ফিরিস্তি তুলে ধরেন মহাপরিচালক।

স্বাস্থ্য মহাপরিচালক বলেন, ‘যেসব দাবি উত্থাপন করা হয়েছে তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। একইসঙ্গে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও কথা হয়েছে। আন্দোলনকারীদের দাবি ন্যায্য মনে হয়েছে। এই জন্য ন্যায্য মনে করেছি, স্বাস্থ্য অধিদফতরের সংস্কার কমিশনের যে সুপারিশমালা সেই সুপারিশমালার মধ্যে আন্দোলনকারীদের দাবিগুলো রয়েছে। তাহলে তাদের সঙ্গে আমাদের কোনও দূরত্ব হওয়ার কথা নয়। স্বাস্থ্য মন্ত্রণালয় তো তাদের প্রতিপক্ষ নয়। হাসপাতাল কর্তৃপক্ষ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে অনেক কাজ করেছে, আরও কাজ চলমান রয়েছে। জনবল সমস্যা প্রকট।’

তিনি বলেন, ‘যেকোনও পরিবর্তনের জন্য সুযোগ দরকার। সবচেয়ে বেশি দরকার সর্বস্তরের সহযোগিতা। বিশেষ করে যারা হাসপাতালে এসে এ সেবা ভোগ করবেন তাদের সচেতনতা এবং সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।’

হাসপাতালের সংস্কারের বিষয়ে বলেন, ‘কিছু কিছু সংস্কার অল্প সময়ের মধ্যে সম্ভব। আবার কিছু কিছু সংস্কার রয়েছে দীর্ঘমেয়াদী। এ কারণে সব সংস্কার একসঙ্গে করা সম্ভব নয়। আমরা আশা করবো, এর বীজ বপন হয়েছে গাছপালা হয়েছে। কিন্তু এর লালন পালনের দায়িত্ব পরিবর্তী যে রাজনৈতিক সরকার দেশ পরিচালনা করবে তাদের ওপর।’

এদিকে মতবিনিময় সভা চলাকালে হাসপাতালে দায়িত্বরত ইন্টার্ন চিকিৎসকদের পক্ষ থেকে নিরাপত্তাসহ সাত দফা বাস্তবায়নের দাবি জানানো হয় মহাপরিচালকের কাছে।

মহাপরিচালকের সঙ্গে উপস্থিত ছিলেন হাসপাতাল ও ক্লিনিকসমূহের পরিচালক ছিলেন ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান ও অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. শেখ ছায়েদুল হকসহ স্বাস্থ্য কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ।

এর আগে হাসপাতালের প্রধান গেটে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের দাবির সঙ্গে ঐকমত্য পোষণ করেন। এ সময় শিক্ষার্থীরা হাসপাতালের বিভিন্ন অনিয়ম মহাপরিচালকের কাছে তুলে ধরেন। একইসঙ্গে স্বাস্থ্য উপদেষ্টাকে আসার অনুরোধ জানান।

উল্লেখ্য, গেল ১৬ দিন ধরে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ দেশের সব হাসপাতালের অব্যবস্থাপনা দূর করারসহ তিন দফা দাবি বাস্তবায়নে আন্দোলন করছে ছাত্র-জনতা। প্রথমে আন্দোলন মেডিক্যাল ক্যাম্পাস এবং নগরী কেন্দ্রিক হলেও পরে বরিশাল-ঢাকা মহাসড়কের নগরীর নথুল্লাবাদ এলাকা অবরোধ করলে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী-পথচারী থেকে শুরু করে যানবাহন সংশ্লিষ্ট এবং ওই এলাকার ব্যবসায়ীরা।

/এফআর/
সম্পর্কিত
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী