কুয়াকাটা সৈকত ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির মরদেহ

কুয়াকাটা প্রতিনিধি
২৩ আগস্ট ২০২৫, ১১:৪৮আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ১১:৪৮

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতের সূর্যোদয় পয়েন্টসংলগ্ন গঙ্গামতি এলাকায় অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির মরদেহ ভেসে এসেছে। শনিবার (২৩ আগস্ট) সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কুয়াকাটা নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। তিনি বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গঙ্গামতির সূর্যোদয় পয়েন্ট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে এখনও তার পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহটির গায়ে একটি লাল কম্বল মোড়ানো ছিল।’

স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, ‘সকালে আমরা সমুদ্রপাড়ে ঘুরতে গিয়ে মরদেহটি দেখতে পাই। পরে পুলিশকে খবর দিই। ধারণা করছি, এটি ডুবে যাওয়া ট্রলারের কোনও জেলের লাশ হবে।’

আরেকজন প্রত্যক্ষদর্শী আব্দুর রহিম বলেন, ‘দূর থেকে লাল কম্বল মোড়ানো কিছু ভেসে আসতে দেখি। কাছে গিয়ে বুঝতে পারি এটি একটি লাশ। বিষয়টি ভয়াবহ মনে হওয়ায় আমরা আর হাত না দিয়ে পুলিশকে খবর দিই।’

এ বিষয়ে কুয়াকাটা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, ‘মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের