মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেলো নববধূর

বরগুনা প্রতিনিধি
৩১ আগস্ট ২০২৫, ০৮:৫২আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০৮:৫২

বরগুনার আমতলীতে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ হারালেন তানিয়া আক্তার (২২) নামের এক নববধূ।

শনিবার (৩০ আগস্ট) দুপুরের দিকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের আমতলীর মানিকঝুড়ি এলাকায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে সন্ধ্যায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত তানিয়া আমতলী উপজেলার কালিবাড়ী এলাকার জালাল মৃধার মেয়ে। গত দুই মাস আগে বরগুনা সদরের নাঈম হোসেনের সঙ্গে তার বিয়ে হয়। জানা যায়, নাঈম হোসেন সেনাবাহিনীতে কর্মরত আছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তানিয়া আক্তারসহ তিন জন একটি মোটরসাইকেলে করে কুয়াকাটার দিকে যাচ্ছিলেন। তবে মোটরসাইকেলের অতিরিক্ত গতি থাকায় আমতলী ইউনিয়নের মানিকঝুড়ি এলাকায় আসলে মোটরসাইকেল থেকে তানিয়া হঠাৎ ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। এ সময় স্থানীয় রুহুল আমিন রকি নামের এক ট্রাকচালক তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক দেখলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী ট্রাকচালক রুহুল আমিন রকি বলেন, ‘একটি মোটরসাইকেলে তিন জন কুয়াকাটার দিকে যাচ্ছিল। হঠাৎ পেছন থেকে ওই নারী ছিটকে পড়ে যান। কিন্তু মোটরসাইকেলটি না থামিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে আমি তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।’

এ বিষয়ে মৃতের চাচা জাকারিয়া মৃধা বলেন, ‘তানিয়ার অবস্থা গুরুতর দেখে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. রাশেদ মাহমুদ রোকনুজ্জামান জানান, আহত তানিয়াকে আশঙ্কাজনক অবস্থায় বরিশালে পাঠানো হয়েছিল।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, ‘সড়ক দুর্ঘটনায় বরিশালে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যুর খবর পেয়েছি। তবে লিখিতভাবে অভিযোগ পেলে আমরা আইনিব্যবস্থা নেবো।’

/কেএইচটি/
সম্পর্কিত
নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় মৃতের সংখ্যা ১০০০ ছাড়ালো
ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু
লিফটের ফাঁকা জায়গা দিয়ে পড়ে সাবেক শিক্ষকের মৃত্যু
সর্বশেষ খবর
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
এবার বড়রাও যাচ্ছে চীনে
এবার বড়রাও যাচ্ছে চীনে
সর্বাধিক পঠিত
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন