বিদায়ের পর টুখেলকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো ইংল্যান্ড 

স্পোর্টস ডেস্ক
১৬ জুলাই ২০২৬, ১৭:০০আপডেট : ১৬ জুলাই ২০২৬, ১৮:২৪

বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে নাটকীয় হারে স্বপ্নভঙ্গ হলেও ইংল্যান্ডের প্রধান কোচ থমাস টুখেলকে সরানোর কোনও পরিকল্পনা নেই বলে জানিয়েছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। ম্যাচে তার কৌশলগত সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হলেও সংস্থাটি জার্মান কোচের প্রতি পূর্ণ সমর্থনের কথা জানিয়েছে।

আটলান্টায় অনুষ্ঠিত সেমিফাইনালে অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড। তবে ম্যাচের ৮৫ মিনিটে এনজো ফার্নান্দেজ সমতা ফেরান। এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে লাউতারো মার্টিনেজের হেডে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা এবং টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনালে উঠে যায়।

তারপর ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী মার্ক বুলিংহ্যাম বলেছেন, এই হতাশাজনক ফলের পরও টুখেলের ওপর তাদের পূর্ণ আস্থা রয়েছে। তিনি পুরো টুর্নামেন্টজুড়ে খেলোয়াড় ও কোচিং স্টাফদের প্রচেষ্টারও প্রশংসা করেন।

সম্প্রতি টুখেল নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন, সে অনুযায়ী তিনি ২০২৮ ইউরো চ্যাম্পিয়নশিপ পর্যন্ত ইংল্যান্ডের দায়িত্বে থাকবেন। তিনি নিজেও জানিয়েছেন, চুক্তির পুরো মেয়াদ শেষ করার ইচ্ছা তার রয়েছে।

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
বিশ্বকাপে মহারণ শুধু আর্জেন্টিনা-স্পেনের নয়, লড়াই গুরু-শিষ্যেরও
ফকল্যান্ড ব্যানার বিতর্কে আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্ত চায় ব্রিটিশ সরকার
ফাইনালে আর্জেন্টিনার চেয়ে স্পেন কেন এগিয়ে
সর্বশেষ খবর
জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার কে এই মোজাফফর
জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার কে এই মোজাফফর
দেশে বিরাজমান সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর বিস্ময়
দেশে বিরাজমান সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর বিস্ময়
বুকস্ট্রিমিং কী? নতুন প্রজন্মকে কি আবার বইমুখী করবে এই নতুন ট্রেন্ড? 
বুকস্ট্রিমিং কী? নতুন প্রজন্মকে কি আবার বইমুখী করবে এই নতুন ট্রেন্ড? 
রাতে অটোরিকশার যাত্রীকে আরেক বাড়িতে নিয়ে গেলো চালক, পরে সংঘবদ্ধ ধর্ষণ
রাতে অটোরিকশার যাত্রীকে আরেক বাড়িতে নিয়ে গেলো চালক, পরে সংঘবদ্ধ ধর্ষণ
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে যৌথ টহল
গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে যৌথ টহল
এনসিপি নেতার ২ লাখ টাকা জরিমানা করলেন ভ্রাম্যমাণ আদালত
এনসিপি নেতার ২ লাখ টাকা জরিমানা করলেন ভ্রাম্যমাণ আদালত
অজিত দোভালের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার বৈঠক
অজিত দোভালের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার বৈঠক
শিক্ষা খাত নিয়ে নতুন ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
শিক্ষা খাত নিয়ে নতুন ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
‘ফকল্যান্ড ব্যানার’ বিতর্ক: মেসিদের শাস্তি কী হতে পারে, কী বলছে ফিফার নিয়ম 
‘ফকল্যান্ড ব্যানার’ বিতর্ক: মেসিদের শাস্তি কী হতে পারে, কী বলছে ফিফার নিয়ম