বরগুনায় ডেঙ্গু রোগীর সংখ্যা ৬ হাজার ছাড়ালো

বরগুনা প্রতিনিধি
৩১ আগস্ট ২০২৫, ১২:০৮আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ১২:০৮

বরগুনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমলেও রোগীর সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে। এখনও প্রতিদিন গড়ে ৩০ থেকে ৪০ জন ভর্তি হয় জেলার হাসপাতালগুলোতে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪ জন।

রবিবার (৩১ আগস্ট ) বরগুনা সিভিল সার্জন অফিসের সবশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শুধু বরগুনা সদর হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা ২৮ জন। জেলার বিভিন্ন হাসপাতালে আরও ভর্তি হয়েছেন ৬ জন। এর মধ্যে পাথরঘাটায় ৫ ও বেতাগীতে আক্রান্ত রোগীর সংখ্যা ১ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ১০১ জন। এ বছর জেলায় এখন পর্যন্ত ৬ হাজার ৩৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ৯৩২ জন। এ ছাড়া বরগুনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত ৭ জন আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বরগুনার বাইরে চিকিৎসা নিয়ে মারা গেছেন আরও ৩৭ জন। এ নিয়ে বরগুনায় মোট মৃত্যুর সংখ্যা ৪৪ জন।

বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, ‘কিছুদিন ধরে বরগুনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কম রয়েছে। তবে সেপ্টেম্বরের শুরুতে আবারও বাড়তে পাড়ে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা। গতকালের থেকে আজকের আক্রান্তের সংখ্যা বেশি। এখন এরকমই হবে। আজকে কম আছে আবার কালকে বেড়েও যেতে পারে। সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না। তবে বেশ কিছুদিন ধরে জেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে আক্রান্ত রোগীর সংখ্যা আমরা শূন্যের কোটায় দেখছি। আরও কিছুদিন না গেলে ডেঙ্গু পরিস্থিতি বোঝা যাবে না।’

/কেএইচটি/
সম্পর্কিত
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
খুলনায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮ জন
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী