কবর থেকে খাটিয়া সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মামা-ভাগনের মৃত্যু

বরিশাল প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৪:০৭ আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৪:০৭

বরিশালের বাকেরগঞ্জে লাশের খাটিয়া বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারিয়েছেন মামা-ভাগনে। রবিবার (৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ছোট রঘুনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে মামা-ভাগনের জানাজা শেষে স্ব স্ব পরিবারিক গোরস্থানে তাদের দাফন করা হয়।

জানা গেছে, আনিস হাওলাদার (৯০) বার্ধক্যজনিত কারণে মারা যান। সরোয়ার হাওলাদার (২২) বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিবপুর এলাকার বাসিন্দা আবুল হাওলাদারের ছেলে। বৃদ্ধ আনিস সরোয়ারের দাদা হন। সরোয়ারের মামা ফিরোজ সিকদার (২৮) একই এলাকার চান্দু সিকদারের ছেলে। তারা দুজনই ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

মৃতের স্বজন শামীম আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বার্ধক্যজনিত কারণে গতকাল আনিস হাওলাদার মারা যান। বিষয়টি ফিরোজ ও সরোয়ারকে জানানো হয়। খবর পেয়ে দুজনই ঢাকা থেকে বাকেরগঞ্জে চলে আসেন। এরপর আসর নামাজ শেষে আনিস হাওলাদারের জানাজা সম্পন্ন হয়।’

তিনি আরও বলেন, ‘কিছু আত্মীয়স্বজনের আসতে দেরি হওয়ায় লাশ উঠানে রাখা হয়। দাফন করার জন্য পারিবারিক গোরস্থানে কবর খোঁড়া হয়। এর মধ্যে সন্ধ্যা হলে লাশ দাফনে সমস্যায় পড়তে হবে ভেবে সরোয়ার বিদ্যুতের তার দিয়ে কবরের ওপর একটি লাইট জ্বালিয়ে দেয়। ওই আলোতে মৃত আনিস হাওলাদারের লাশ কবরে নামানো হয়। নামানো শেষে স্টিলের খাটিয়া সরাতে যায় চার জন। এর মধ্যে ফিরোজ-সরোয়ারও ছিলেন। তারা বিদ্যুতায়িত হয়ে ছিটকে পড়েন। অপর দুজনের কিছু না হলেও তারা দুজন ঘটনাস্থলে পড়ে থাকেন। দ্রুত তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’

শামীম আরও জানান, আজ সকালে মামা-ভাগনে দুজনের জানাজা একসঙ্গে সম্পন্ন হয়েছে। এরপর সরোয়ার ও ফিরোজকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাদের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এ ব্যাপারে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘বিষয়টি শোনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে পরিবারের পক্ষ থেকে কোনও ধরনের অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।’

/কেএইচটি/
সম্পর্কিত
একে একে মারা গেলেন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৪ জনই
উত্তরায় বিদ্যুৎস্পৃষ্টে রেস্টুরেন্ট কর্মচারীর মৃত্যু
স্কুলছাত্রীর মৃত্যু ঘিরে নতুন মোড়, কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব