প্রধান বিচারপতিসহ ইউএনডিপির প্রতিনিধিদলের বরিশাল জেলা আদালত পরিদর্শন

বরিশাল প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০৫আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০৫

বরিশালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতিনিধিদল নিয়ে জেলা ও দায়রা জজ আদালত পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। আদালত পরিদর্শনকালে ইউএনডিপির সাত সদস্যবিশিষ্ট প্রতিনিধিদল উপস্থিত ছিল।

আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় প্রধান বিচারপতির নেতৃত্বে আদালতের ন্যায়কুঞ্জ, লিগ্যাল এইডসহ অন্যান্য কার্যক্রম ঘুরে দেখে প্রতিনিধিদল। এ সময় আদালতের বিচারকগণ এবং আইনজীবীরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনের বিষয়ে বরিশাল জেলা ও দায়রা জজ শেখ ফারুক হোসেন গণমাধ্যমকর্মীদের জানান, ইউএনডিপি আয়োজিত বিভাগীয় শহরগুলোতে আয়োজিত সেমিনারে অংশ নেবেন প্রধান বিচারপতি। তারই ধারাবাহিকতায় আজ সর্বশেষ বরিশাল বিভাগে এই সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি দলটি বরিশাল আদালত পরিদর্শন করলো। এটি প্রধান বিচারপতির দ্বিতীয় পরিদর্শন।

তিনি আরও জানান, প্রধান বিচারপতি বরিশালের আদালতের কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন। একইসঙ্গে ইউএনডিপির প্রতিনিধিদল এ দেশের গরিব-দুস্থদের বিচার প্রক্রিয়া যেন সহজে হয় তার আশা প্রকাশ করে।

আদালত পরিদর্শন শেষে বেলা সাড়ে ১১টায় নগরীর হোটেল গ্রান্ডপার্ক হলরুমে ইউএনডিপির উদ্যোগে আয়োজিত ‘জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্সি অ্যান্ড ইফিশিয়েন্সি’ শীর্ষক সেমিনারে অংশগ্রহণ করেন প্রধান বিচারপতি। সেমিনারে ইউএনডিপি প্রতিনিধিদলসহ বিভাগের জেলা ও দায়রা জজসহ অন্যান্য বিচারক এবং আইনজীবী উপস্থিত ছিলেন।

/কেএইচটি/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি