বরগুনায় বিচারপ্রার্থীদের জন্য যাত্রা শুরু করলো ‘ন্যায়কুঞ্জ’

বরগুনা প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২৫, ১৭:১০আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ১৭:১০

বরগুনার আদালত প্রাঙ্গণে দূরদূরান্ত থেকে আসা বিচারপ্রার্থীদের বিশ্রামের পাশাপাশি নারী ও শিশুদের জন্য মাতৃদুগ্ধ কর্নার ‘ন্যায়কুঞ্জ’র শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি জে বি এম হাসান। 

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় এ উপলক্ষে আয়োজিত এক অনাড়ম্বর উদ্বোধনী অনুষ্ঠানে বরগুনা জেলা ও দায়রা জজ মো. সাইফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম, জেলা ও দায়রা জজ (নারী ও শিশু) লাইলাতুল ফেরদৌস, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুল আলম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. ওসমান গনি, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাসুদ ( পিপিএম ) এবং গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোল্লা রবিউল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি জে বি এম হাসান বলেন, ‘ন্যায়কুঞ্জ নির্মাণের মাধ্যমে দূরদূরান্ত থেকে আসা বিচারপ্রার্থীদের জন্য একটি সুন্দর ও শান্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে একযোগে আন্তরিকতার সঙ্গে কাজ করে যেতে হবে।’

উদ্বোধনী অনুষ্ঠান শেষে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিভিন্ন কক্ষ ও ভবন ঘুরে দেখেন বিচারপতি জে বি এম হাসান। এ সময় তিনি আরো বলেন, ‘বরগুনায় বিচারক, আইনজীবী এবং বিচারপ্রার্থীদের জন্য অবকাঠামোগত উন্নয়নে ঊর্ধ্বতন পর্যায়ে কথা বলবো।’

বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের ১২ তলা বিশিষ্ট ভবন নির্মাণের স্থান নির্বাচনসংক্রান্ত বিষয়ে তার সঙ্গে আলোচনা করেন জেলা ও দায়রা জজ আদালতের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। 

এ সময় অন্যান্য অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন যুগ্ম জেলা ও দায়রা জজ-১ কাজী আশরাফুজ্জামান, যুগ্ম জেলা ও দায়রা জজ -২ দেব্রত বিশ্বাস, সিনিয়র সহকারী জজ এম এ আজহারুল ইসলাম, সহকারী জজ আরিফ হোসেন, মোহা. রানা শেখ, সেলিনা আক্তার এবং পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. নুরুল আমিনসহ স্থানীয় প্রশাসন ও বিচার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। 

এর আগে, ২০২৩ সালের ২ জুন বিচারপ্রার্থীদের জন্য আধুনিক এ বিশ্রামাগার ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. সেলিম।

/কেএইচটি/
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের