বরগুনায় ডেঙ্গু আক্রান্ত ৮ হাজার ছাড়ালো, মোট মৃত্যু ৫৯

বরগুনা প্রতিনিধি
১২ অক্টোবর ২০২৫, ১১:৫২আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ১১:৫২

বরগুনায় ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ৮ হাজার ছাড়িয়েছে। সেপ্টেম্বরের শেষের দিকে আক্রান্তের সংখ্যা কমার কথা থাকলেও অক্টোবরেও থামছে না আক্রান্তের সংখ্যা। এখনও প্রতিদিন গড়ে ৪০ থেকে ৫০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলার হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন। এ ছাড়াও আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অনেকে।

রবিবার (১২ অক্টোবর) বরগুনা সিভিল সার্জন অফিসের সবশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শুধু বরগুনা সদর হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা ৩০ জন। তালতলী ৩, বামনা ২ এবং পাথরঘাটায় আক্রান্ত রোগীর সংখ্যা ১২ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ১৩৪ জন। এ বছর জেলায় এখন পর্যন্ত ৮ হাজার ১২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ হাজার ৮৭৮ জন। এ ছাড়া বরগুনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত ১৪ জন আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বরগুনার বাইরে চিকিৎসা নিয়ে মারা গেছেন আরও ৪৫ জন। এ নিয়ে চলতি বছর জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ জনে।

বরগুনা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, ‘প্রতি বছর এমন সময় তেমন একটা বৃষ্টি থাকে না। তবে এ বছর এখনও যে পরিমাণে বৃষ্টি হচ্ছে তাতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে।’

তিনি আরও বলেন, ‘আমাদের হাসপাতালগুলোতে আমরা সাধ্যমতো চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি। তবে ধরে নিতে হবে এই ডেঙ্গু এখন স্থায়ী, কবে নাগাদ নির্মূল হবে বলা যাচ্ছে না। তাই সবাইকে সচেতন থাকতে হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী