পায়ের নিচের মাটি সরে গেছে, চাঁদাবাজদের জায়গা বাংলার মাটিতে হবে না: চরমোনাই পীর

বরিশাল প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২৫, ২১:০৮আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ২১:৫১

ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ‘আমরা রাজপথে নেমেছিলাম দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে। চাঁদাবাজি, খুনাখুনি আর লুটপাট দেখার জন্য রাজপথে নামিনি। আজকের এই সমাবেশ থেকে চাঁদাবাজদের প্রত্যাখ্যান করেছে জনগণ।’

মঙ্গলবার (০২ ডিসেম্বর) বিকালে বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক মাঠে ইসলামি ও সমমনা আট দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। পাঁচ দফা দাবিতে দুপুর ১২টায় সমাবেশ শুরু হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান। সমাবেশে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ইসলামী আন্দোলন ও জামায়াতের নেতাকর্মীরা যোগ দেন।

চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলের রাজনীতি থেকে বের হয়ে আসার আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, ‘আপনাদের পায়ের নিচের মাটি ইতোমধ্যে সরে গেছে। এখনও সময় আছে, পরিবর্তন হন। না হলে যেকোনও পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে। চাঁদাবাজদের জন্য পানের দোকানদার পর্যন্ত ব্যবসা করতে পারে না। চাঁদাবাজদের জায়গা বাংলার মাটিতে আর হবে না।’

দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে উল্লেখ করে চরমোনাই পীর বলেন, ‘ষড়যন্ত্র মোকাবিলায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। যারা ক্ষমতায় গিয়ে দেশকে লুট করেছে, তারা যেন আর কখনও রাষ্ট্রক্ষমতার কাছাকাছি যেতে না পারে, সে ব্যবস্থা করতে হবে। বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি; সব দল দেখেছি, গত ৫৪ বছরে আপনারা বহু শাসন দেখেছেন। এবার ইসলামি দলকে সুযোগ দিন। আমরা একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন ইসলামি কল্যাণরাষ্ট্র উপহার দেবো ইনশাআল্লাহ।’

সমাবেশে সভাপতির বক্তব্যে জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান বলেন, ‘আগামীর বাংলাদেশ চলবে আল্লাহর আইন দ্বারা ইনশাআল্লাহ। আমরা দুনিয়া নয়, আখেরাত চাই। যারা আল্লাহর দল করবেন, তারা দুনিয়া ও আখেরাত দুটিই পাবেন। তাই আসুন, আমরা সবাই মিলে দেশে কোরআনের আইন চালু করি। ৫৪ বছরে আমরা এদল–ওদল দেখেছি, কিন্তু আগামী দিনে হবে ইসলামি বাংলাদেশ। আমরা সংস্কার করে ইসলামের সঙ্গে সংঘর্ষ আছে, এমন আইন বাতিল করে কোরআনের আইন অনুযায়ী সংবিধান তৈরি করবো।’

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, ‘বাংলাদেশে ইসলামি শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হলে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান সবাই নিরাপদে ও স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারবেন। কেউ অঢেল খাবে আর কেউ না খেয়ে থাকবে, এ বৈষম্য থাকবে না।’

সমাবেশে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মুফতি সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াযযম হোসাইন, শফিকুল ইসলাম মাসুদ, খেলাফত মজলিসের আমির মাওলানা আবদুল বাসির আজাদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানসহ বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, খেলাফত আন্দোলন ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির নেতারা।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী