আমরা আমেরিকা ও ভারতের ইনসাফ দেখতে চাই না: চরমোনাই পীর

ভোলা প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৪৪আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:১১

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ‘আমরা আর আমেরিকা ও ভারতের ইনসাফ দেখতে চাই না, আমরা মদিনা ও ইসলামের ইনসাফ দেখতে চাই।’

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে ভোলার চরফ্যাশন উপজেলার টি.বি. স্কুলের মাঠে ভোলা-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী কামাল উদ্দিনের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রেজাউল করীম বলেন, ‘যখন আমরা ইসলামের পক্ষে একটি বাক্স ঘোষণা করেছিলাম, তখন বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছিল। মানুষ অধীর আগ্রহে সময় গুনছিল। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয়, ইসলামের নামে একটি দল ক্ষমতা ও স্বার্থের জন্য গোপনে আমেরিকা ও ভারতের সঙ্গে বৈঠক করেছে। এখন কেউ কেউ বলছে, আমরা শরিয়াহ বাস্তবায়ন করবো না, প্রচলিত আইনে দেশ চালাবো। বাস্তবতা হলো, তাদের বাহিরটা যত সুন্দর, ভেতরটা ততটাই মাকাল ফলের মতো।’

দুর্নীতির প্রসঙ্গ টেনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, ‘এই দেশ যখন দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, তখন আপনারা ইসলামের সাইনবোর্ড ব্যবহার করে সেই দুর্নীতিবাজদের অংশীদার ছিলেন। এই দায় কোনোভাবেই এড়ানো যাবে না। গত ৫৪ বছরে আমরা বারবার সরকারের পরিবর্তন দেখেছি। কিন্তু যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে মানুষ ভোট দিয়েছে, তার প্রতিফলন বাস্তবে দেখা যায়নি। প্রকৃত পরিবর্তনের একমাত্র নীতি ও আদর্শ হলো ইসলাম।’

বক্তব্যের শেষে তিনি নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে ইসলামী আন্দোলনকে বিজয়ী করার আহ্বান জানান।

জনসভায় ভোলা-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী কামাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল করিম আকরাম, সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক কে এম শরিয়াতুল্লাহ প্রমুখ।

বিকাল সাড়ে ৫টার দিকে ভোলার লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ভোলা-৩ আসনের প্রার্থী মাওলানা মোসলেহ উদ্দিনের নির্বাচনি জনসভা এবং সন্ধ্যার পর ভোলা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে ভোলা-১ আসনের প্রার্থী মাওলানা ওবায়দুর রহমানের নির্বাচনি জনসভায় বক্তব্য দেন মুফতি রেজাউল করীম।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
সর্বশেষ খবর
সবুজ সোনার শহর উরুয়াপান
সবুজ সোনার শহর উরুয়াপান
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ