বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

বরিশাল প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৫৪আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৫৪

বরিশালে দেলোয়ার হোসেন চৌধুরী (৬০) নামে বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে বরিশাল সদর উপজেলার শিবপাশা বাদামতলা পুল–সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরে একটি ডোবা থেকে পুলিশ ওই ব্যক্তির লাশ উদ্ধার করে।

স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, দেলোয়ার স্থানীয় বাদামতলা বাজারের ইজারাদার এবং পেশায় গরু ব্যবসায়ী। বাজারের হিসাব-নিকাশ শেষে রাতে বাড়িতে ফেরার পথে তাকে হত্যা করা হয়। ঘটনাস্থলে দেলোয়ারের ব্যবহৃত বাইসাইকেল ও গলার মাফলার দেখে পথচারীদের সন্দেহ হলে তারা খোঁজাখুঁজি করে তার লাশ পাশের ডোবায় পড়ে থাকতে দেখে পুলিশকে জানান। এরপর পুলিশ এসে রাত ১১টার দিকে লাশ উদ্ধার করে।

রায়পাশা-কড়াপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজাদী হাসনাত ফিরোজ বলেন, দেলোয়ার কুপিয়ে হত্যা করা হয়েছে। তার শরীরে ধারাল অস্ত্রের আঘাত আছে। দেলোয়ার বিএনপির একনিষ্ঠ কর্মী ছিলেন। আওয়ামী লীগের আমলে মামলা-হামলার শিকার হয়েছেন। তার বংশের লোকদের সঙ্গে জমি নিয়ে দ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্বের জেরে তাকে কুপিয়ে হত্যা করা হতে পারে।

বিমানবন্দর থানার ওসি মিজানুর রহমান বলেন, দুর্বৃত্তরা দেলোয়ার হোসেনের মাথার বা পাশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ ডোবার পানিতে ফেলে রাখে। পুরো বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে। পাশাপাশি এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

/এফআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে