মঠবাড়িয়ায় বিএনপির ৩০ নেতাকর্মীর আ.লীগে যোগদান

পিরোজপুর প্রতিনিধি
০৫ এপ্রিল ২০১৬, ১৬:০৭আপডেট : ০৫ এপ্রিল ২০১৬, ১৬:০৭

পিরোজপুর পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ১০নং হলতা গুলিসাখালী ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ দলের ৩০ নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। হলতা গুলিশাখালী ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনোর নাগরিক সংবর্ধনায় তারা উপস্থিত হয়ে আওয়ামী লীগে যোগদান করেন।
সোমবার রাতে গুলিসাখালী জিকে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ ও ইউনিয়নবাসীর পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়।
বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন হলতা গুলিসাখালী ইউনিয়ন বিএনপি’র সহ সভাপতি ফারুক ফরাজী, মাহাতাব হোসেন, সহ সম্পাদক বিরু তালুকদার, সদস্য শাহজাহান হাওলাদার।

হলতা গুলিশাখালী ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনোর নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর জানান, বিএনপি ও এর অঙ্গ দলের ৩০ নেতাকর্মী আওয়ামী লীগ নেতৃবৃন্দের হাতে ফুলের তোড়া দিয়ে ও নৌকার ব্যাচ পড়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেছেন।

হলতা গুলিসাখালী ইউনিয়ন বিএনপি’র সভাপতি শামীম আকন বলেন, যারা আওয়ামী লীগে যোগদান করেছেন তারা আগে থেকেই আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে চলতেন। এছাড়া তারা বিভিন্ন নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কাজ করেছে। শাহজাহান হাওলাদারকে আগেই দল থেকে বহিস্কার করা হয়েছিল। তাদের আওয়ামী লীগে যোগদানে বিএনপিতে কোনও প্রভাব পড়বে না।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী