পটুয়াখালী কারাগারে বন্দি ছাত্রলীগ নেতার মৃত্যু 

পটুয়াখালী প্রতিনিধি 
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০০:৩৩আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০০:৩৩

পটুয়াখালী জেলা কারাগারে বন্দি দুমকি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম খাঁনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে বরিশালের শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

কারা কর্তৃপক্ষ জানায়, বিকালে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা। বরিশাল হাসপাতালে বিকাল ৪টা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

পটুয়াখালী জেলা কারাগারের চিকিৎসক মো. জিয়া বলেন, “শফিকুল ইসলাম খাঁন দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। এর আগেও উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল ও পরে ঢাকায় পাঠানো হয়েছিল। চিকিৎসা শেষে পুনরায় পটুয়াখালী কারাগারে আনা হয়। তার শারীরিক অবস্থা বেশ কিছুদিন ধরেই আশঙ্কাজনক ছিল। শুক্রবার বিকালে অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। পরে বরিশাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।” 

এ বিষয়ে পটুয়াখালী জেলা কারাগারের  জেলার মো. আব্দুর রব মিয়া বলেন, “তার হার্টে ব্লক ছিল। প্রায়ই চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হতো। আজ বিকালে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয়। পরে বরিশালে হাসপাতালে তিনি মারা যান।” 

কারা সূত্রে জানা গেছে, একটি রাজনৈতিক মামলায় ২০২৫ সালের ১১ আগস্ট তাকে পটুয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়। তার মরদেহ শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

/এএম/এসটি/ 
সম্পর্কিত
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী