জনগণের আস্থা ধরে রাখতে না পারলে শেখ হাসিনার পরিণতি, নেতাকর্মীদের সম্প্রচারমন্ত্রী

বরিশাল প্রতিনিধি
১৬ মার্চ ২০২৬, ২০:০৮ আপডেট : ১৬ মার্চ ২০২৬, ২০:০৮

খাল খননের কাজে অনিয়ম ও অস্বচ্ছতা বরদাশত করা হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, ‌‘খাল খনন প্রকল্প ঠিকাদার ও ই‌ঞ্জি‌নিয়া‌রের টাকা-পয়সা আয়ের মাধ্যম হতে পা‌রে না। সরকা‌রি টাকা চু‌রি কর‌তে দেওয়া যা‌বে না। খা‌লের পা‌নি কৃ‌ষিজ‌মি‌তে ব্যবহার নি‌শ্চিত কর‌তে হ‌বে।’

সোমবার (১৬ মার্চ) দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার কুতুবপুর স্বনির্ভর খাল খনন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সম্প্রচারমন্ত্রী বলেন, ‘জনগণের মধ্যে আমাদের ভিত্তি আছে বলেই ইতিহাসের সেরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জনগণ আমাদের বিপুলভাবে বিজয়ী করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের এই পরিচ্ছন্ন রাজনীতিই আমাদের বিজয়ের প্রধান অস্ত্র। অন্যান্য শাসকদের সঙ্গে জিয়া পরিবারের পার্থক্য এখানেই। এই বিষয় প্রত্যেক দলের কর্মীকে মনে রাখতে হবে। আমরা যদি জনগণের এই আস্থা ধরে রাখতে না পারি, তাহলে আমাদের পরিণতি কী হতে পারে, তা শেখ হাসিনার কাছ থেকেই শিক্ষা নেওয়া যায়।’

সরকার গণমাধ্যমের দায়িত্বশীল স্বাধীনতার মাধ্যমে জবাবদিহির মধ্যে থাকতে চায় উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘জনগণের কাছে আমাদের যে ওয়াদা আছে, তা আমরা বাস্তবায়ন করতে চাই। আমাদের মধ্যে কোনও দুরভিসন্ধি নেই, নেই কোনও দ্বৈত চরিত্র বা দ্বৈত চেহারা। আমরা একই কথা বলি, একইভাবে চিন্তা করি এবং তা বাস্তবায়নের চেষ্টা করি। তাই আমাদের সহকর্মীদের প্রধানমন্ত্রীর এই উদ্দেশ্য উপলব্ধি করতে হবে।’

প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করার কথা উল্লেখ করে সম্প্রচারমন্ত্রী আরও বলেন, ‘একটি দায়িত্বশীল ও প্রতিশ্রুতিশীল ক্ষমতাসীন রাজনৈতিক দল হিসেবে বিএনপির নেতাকর্মীদের খেয়াল রাখতে হবে, প্রশাসনকে সঠিকভাবে কাজ করতে দিতে হবে এবং সব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করতে হবে।’

জহির উদ্দিন স্বপন বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন, আমরা জনগণের কাছে দায়বদ্ধ। কোনোভাবেই জনগণের স্বার্থের বাইরে কোনও কাজ করা যাবে না। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। তাই খাল খননের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বলবো, এটি ঠিকাদার ও প্রকৌশলীদের আয় করার প্রকল্প হতে পারে না। খাল এমনভাবে খনন করতে হবে, যাতে উৎস থেকে শেষ প্রান্ত পর্যন্ত পানির প্রবাহ নিশ্চিত হয়।’

স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে জহির উদ্দিন স্বপন বলেন, ‘আপনাদের এ বিষয়ে সজাগ থাকতে হবে। কারণ, আপনারাই দেশের মালিক, আমরা কেবল আপনাদের সেবক বা মন্ত্রী হিসেবে কর্মচারী। তাই আমাদের সঙ্গে মালিকের মতোই আচরণ করবেন। আমাদের এমন প্রশ্রয় দেবেন না যে আপনারা প্রজা আর মন্ত্রীরা মালিক। আমি ও আমার সহকর্মীদের সঙ্গে অধিকার নিয়েই কথা বলবেন। অবশ্যই বাঁশের চেয়ে কঞ্চিকে মোটা হতে দেওয়া যাবে না।’

অনুষ্ঠানে বরিশাল জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন, বরিশাল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোসাম্মৎ মরিয়ম এবং বিএডিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী জহির উদ্দিন স্বপন মাটি কেটে কুতুবপুর স্বনির্ভর খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন।

 

/এএম/ 
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর জাপান সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে: জহির উদ্দিন স্বপন
জাতীয় তথ্যচিত্রে একাত্তরের পাশাপাশি নব্বই ও চব্বিশের ইতিহাস অন্তর্ভুক্তির সুপারিশ
মোহাম্মদপুরে খাল পুনরুদ্ধারে ৪৫ দিনের পরিচ্ছন্নতা অভিযান
সর্বশেষ খবর
বিপাকে রোনালদো, নিষেধাজ্ঞার সঙ্গে গুনলেন জরিমানাও
বিপাকে রোনালদো, নিষেধাজ্ঞার সঙ্গে গুনলেন জরিমানাও
জিম্বাবুয়েকে উড়িয়ে বাংলাদেশের ফাইনালের পথ সহজ করলো আফগানিস্তান
জিম্বাবুয়েকে উড়িয়ে বাংলাদেশের ফাইনালের পথ সহজ করলো আফগানিস্তান
বিশ্ব অস্টিওপোরোসিস দিবস সেমিনারে যোগ দিবেন ডা. জুবাইদা রহমান 
বিশ্ব অস্টিওপোরোসিস দিবস সেমিনারে যোগ দিবেন ডা. জুবাইদা রহমান 
পদত্যাগেই দায়মুক্তি? রাড্ডা থেকে গেণ্ডারিয়া: আইনের মুখোমুখি হবেন কারা
পদত্যাগেই দায়মুক্তি? রাড্ডা থেকে গেণ্ডারিয়া: আইনের মুখোমুখি হবেন কারা
সর্বাধিক পঠিত
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির