ঈদে লঞ্চে নির্ধারিত ভাড়ার চেয়ে ১০ শতাংশ কম নেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী

পটুয়াখালী প্রতিনিধি
২৩ মার্চ ২০২৬, ১৯:৪২আপডেট : ২৩ মার্চ ২০২৬, ১৯:৪২

ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে যাত্রীদের স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতে লঞ্চের নির্ধারিত ভাড়ার চেয়ে ১০ শতাংশ কম ভাড়া নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। তিনি বলেছেন, ‌‘ঈদের আগেই লঞ্চ মালিকদের সঙ্গে আলোচনা করে নির্ধারিত ভাড়ার ১০ নির্ধারিত ভাড়ার চেয়ে ১০ শতাংশ কম নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সে অনুযায়ী ঈদযাত্রায় ভাড়া নেওয়া হয়েছে। আবার ফিরতি যাত্রাতেও ১০ শতাংশ কম নেওয়া হচ্ছে। এই কারণে এবার নৌপথের যাত্রীরা খুশি।’

সোমবার (২৩ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে পটুয়াখালী লঞ্চঘাট পরিদর্শনে এসে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। লঞ্চঘাটে অবস্থানরত ঢাকাগামী কয়েকটি লঞ্চে উঠে যাত্রীদের সঙ্গে কথা বলেন তিনি। বেশি ভাড়া আদায় করা হচ্ছে কিনা সে ব্যাপারে খোঁজ নিয়ে কয়েকজন যাত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা দায়িত্ব নিয়েছি রমজান মাসে। যে কারণে আমাদের প্রধান দায়িত্ব ছিল ঈদযাত্রা নির্বিঘ্নে করার। সেই লক্ষ্যেই আমরা মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে কম ভাড়া আদায়ের নির্দেশ দিয়েছি। পটুয়াখালী থেকে ৪৫০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে। যা আগে ৫০০ টাকা নেওয়া হতো।’

লঞ্চঘাটের পরিবেশ দেখে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, ‘লঞ্চঘাটের পরিবেশ ভালো। তবে নদীতে নাব্যতার যে সংকট আছে, তা আগামী ৭ এপ্রিলের মধ্যে সমাধান করার নির্দেশনা দিয়েছি।’

এ সময় জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, পটুয়াখালী নৌবন্দরের উপপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এএম/ 
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা‘বাবা হামার খিলানা শুরু করছিল, আল্লাই লিয়্যা গেল’
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী