‘সুন্দর বিনোদন না থাকলে ভবিষ্যৎ প্রজন্ম সুস্থভাবে গড়ে উঠতে পারে না’

বরিশাল প্রতিনিধি
২০ এপ্রিল ২০২৬, ২২:২১আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ২২:২১

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘একটা দেশ, জাতি ও সে জাতির ভবিষ্যৎ প্রজন্ম কখনোই সুস্থভাবে গড়ে উঠতে পারে না, যদি তার সুস্থ সুন্দর বিনোদনের পথ পরিষ্কার না থাকে।’

সোমবার (২০ এপ্রিল) বিকালে বরিশাল আউটার স্টেডিয়ামে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

তথ্যমন্ত্রী বলেন, ‘এ কারণেই শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তৈরি করেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন, ভবিষ্যৎ প্রজন্মকে যদি তৈরি করতে হয় তাহলে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে এই তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া।’

তিনি বলেন, ‘আজকের পৃথিবীর মঞ্চে বাংলাদেশের ক্রিকেটের যতটুকু গৌরব দেখা যায়, তা হয়তো সম্ভব হতো না যদি জিয়াউর রহমান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা না তৈরি করতেন।’

মন্ত্রী বলেন, ‘যারা ক্ষমতায় ছিলেন, শাসন করেছেন, তাদের প্রত্যেকের লুটপাট ছাড়া আর কোথাও কোনও মনোযোগ ছিল না। অথচ এরা আমাদেরই সন্তান। আমাদের এই সন্তানদের শিক্ষা এবং শিক্ষা বহির্ভূত কর্মকাণ্ডকে পৃষ্ঠপোষকতা দেওয়া আমাদের রাষ্ট্রের, সমাজের এবং সরকারের দায়িত্ব।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের বয়স মাত্র তিন মাস। এই তিন মাসে আমরা যতগুলো কাজকে অগ্রাধিকার দিয়েছি তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ক্রীড়া এবং সাংস্কৃতিকে গুরুত্ব দেওয়া। আমরা বলেছি খেলাকে এমন জায়গায় নিয়ে যাবো খেলোয়াড় এটাকে যেন পেশা হিসেবে নিতে আগ্রহী হয়। ক্রীড়া জগতকে সুস্থ বিনোদন জগতে রূপ দেওয়া আমাদের লক্ষ্য।’

উদ্বোধনী অনুষ্ঠানে বরিশালের জেলা প্রশাসকসহ প্রশাসনের কর্মকর্তা, সাবেক ক্রিকেটার ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

দীর্ঘ ১২ বছর পর বরিশাল আউটার স্টেডিয়ামে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ শুরু হয়েছে। এবারে খেলায় ৮টি গ্রুপে মোট ২০টি দল অংশ নিয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ফার্স্ট-সেকেন্ডের বিভাজন শিক্ষার্থীদের সৃজনশীলতা বাধাগ্রস্ত করে: তথ্যমন্ত্রী
জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী
বাংলাদেশ-মিসর যৌথ মিডিয়া ফোরামের প্রস্তাব
সর্বশেষ খবর
বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে মালয়েশিয়া থেকে ভার্চুয়ালি যুক্ত হলেন মির্জা আব্বাস
বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে মালয়েশিয়া থেকে ভার্চুয়ালি যুক্ত হলেন মির্জা আব্বাস
হুইলচেয়ারে বিশ্বকাপ কাভার, সাংবাদিক মানুর প্রশ্নের উত্তর দিয়ে মন জিতলেন মেসি 
হুইলচেয়ারে বিশ্বকাপ কাভার, সাংবাদিক মানুর প্রশ্নের উত্তর দিয়ে মন জিতলেন মেসি 
প্রধানমন্ত্রীর নির্দেশে আহত বন্য হাতির চিকিৎসা চলছে 
প্রধানমন্ত্রীর নির্দেশে আহত বন্য হাতির চিকিৎসা চলছে 
ডুবে গেছে ঘরবাড়ি, মরে গেছে খামারের মুরগি, আমার সব শেষ
ডুবে গেছে ঘরবাড়ি, মরে গেছে খামারের মুরগি, আমার সব শেষ
সর্বাধিক পঠিত
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন’—শেখ হাসিনাকে আসিফ নজরুল
‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন’—শেখ হাসিনাকে আসিফ নজরুল
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান
স্বাস্থ্যকর দুপুরের মেনুতে রাখুন পেঁপে মুগ ডাল
স্বাস্থ্যকর দুপুরের মেনুতে রাখুন পেঁপে মুগ ডাল