পটুয়াখালীতে বজ্রাঘাতে ৪ কৃষকের মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২৬, ২১:৫৮ আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ২১:৫৮

পটুয়াখালীতে বজ্রাঘাতে এক নারীসহ চার জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলায় এ চার জনের মৃত্যু হয়। তারা সবাই কৃষিকাজে জড়িত। ঘটনার সময় খোলা মাঠে অবস্থান করেছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে কলাপাড়া উপজেলার তারিকাটা গ্রামে ভুট্টাক্ষেতে কাজ করার সময় জহির উদ্দিনের (২৮), দুপুর ২টার দিকে মাঠে গরুকে ঘাস খাওয়াতে যাওয়ার সময় পূর্ব চাকামাইয়া গ্রামের সেতারা বেগমের (৫৫), একই সময় মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে শান্তিপুর গ্রামের খালেক হাওলাদারের (৫৫) এবং সকাল ৯টার দিকে মাঠ থেকে গরু আনতে গিয়ে রাঙ্গাবালী উপজেলার চরগঙ্গা গ্রামের সৌরভ মজুমদারের (২২) মৃত্যু হয়। 

এ ছাড়া গত দুই দিনে কলাপাড়া ও রাঙ্গাবালীসহ জেলার বিভিন্ন স্থানে অন্তত ৩৫টি গরুর মৃত্যুর খবর পাওয়া গেছে। বজ্রাঘাতে এত বেশি গরুর মৃত্যু আগে ঘটেনি বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা।

কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের প্রান্তিক কৃষক রুহুল আমিন খান বলেন, ‘দুপুরে মাঠে বেঁধে রাখা গরুটা বজ্রাঘাতে মারা যায়। এতে আমার প্রায় লাখ টাকার ক্ষতি হয়েছে।’

রাঙ্গাবালী থানার ওসি মো. জসিম উদ্দিন বলেন, ‘সকালে উপজেলায় বজ্রাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে।’ 

কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, ‘বজ্রাঘাতে উপজেলায় তিন জনের মৃত্যু হয়েছে। তাদের বাড়িতে গ্রাম পুলিশ পাঠিয়ে খোঁজখবর নেওয়া হয়েছে।’ 
  
কলাপাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মারুফ বিল্লাহ বলেন, ‘মঙ্গলবার বজ্রাঘাতে খামারিসহ ২৩ জন কৃষকের তালিকা পেয়েছি। তাতে ২৯টি গরু মারা যাওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। তবে অনেক কৃষক গরু মারা যাওয়ার খবর আমাদের জানাননি। মৃত গরুর সংখ্যা অন্তত ৩৫টি হবে বলে বিভিন্ন মাধ্যমে জেনেছি।’

/এএম/ 
সম্পর্কিত
একে একে মারা গেলেন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৪ জনই
উত্তরায় বিদ্যুৎস্পৃষ্টে রেস্টুরেন্ট কর্মচারীর মৃত্যু
স্কুলছাত্রীর মৃত্যু ঘিরে নতুন মোড়, কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব