বজ্রপাতে ৩৫টি গরুর মৃত্যু, কোরবানিতে বিক্রির স্বপ্ন শেষ

কুয়াকাটা প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২৬, ০০:১০ আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ০০:১০

দেশের অভ্যন্তরে বজ্রমেঘ ও বায়ুচাপের প্রভাবে দক্ষিণ উপকূলীয় এলাকায় টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তবে এমন বৈরী আবহাওয়ায় শুধু বৃষ্টিপাত নয়, চলছে লাগাতার বজ্রপাতও। এই বজ্রপাতে উপকূলীয় কৃষকদের সর্বনাশ ডেকে এনেছে। প্রাকৃতিক এই দুর্যোগে নিঃস্ব হয়ে যাচ্ছেন অনেক খামারি। গত দুই দিনে পটুয়াখালীর কলাপাড়া ও রাঙ্গাবালীসহ জেলার বিভিন্ন স্থানে অন্তত ৩৫টি গরুর মৃত্যুর খবর পাওয়া গেছে। বজ্রাঘাতে এত বেশি গরুর মৃত্যু আগে ঘটেনি বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা।

খামারিরা বলছেন, তাদের মধ্যে অনেকেই আসন্ন ঈদুল আজহায় বিক্রির জন্য গরুগুলো প্রস্তুত করেছিলেন। এই সময়ে বজ্রপাত তাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত করে দিয়েছে। অনেকে গরুগুলো হারিয়ে নিঃস্ব হয়েছেন।

জেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা বলছেন, মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত বজ্রপাতে এসব গরুর মৃত্যু হয়েছে। এই তালিকা আরও দীর্ঘ হতে পারে। ক্ষতিগ্রস্ত কৃষকদের খোঁজখবর নিচ্ছেন তারা।

জেলা প্রাণিসম্পদ বিভাগ ও কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের কৃষক মো. জহিরুল ইসলাম, মো. আক্কাস, মহিপুর সদর ইউপির কৃষক জনপতি, লতিফপুর গ্রামের শাহীন খান ও আলতাফ গাজী, ইউসুফপুরের মকবুল খান, মনোহরপুরের রিপন চন্দ্র শীল, মহিপুর গ্রামের আনিস ঘরামি, ধুলাসার ইউনিয়নের নয়াকাটা গ্রামের মাইনুদ্দিন হাওলাদার, তারিকাটা গ্রামের মো. দেলোয়ার ও সোবহান, বালিয়াতলী ইউনিয়নের মো. বশির, দক্ষিণ বালিয়াতলী গ্রামের কৃষক ইব্রাহিম, বালিয়াতলী গ্রামের মো. হাবিবুল্লাহ ও মো. জলিল, রিফিউজি পাড়ার মো. ফেরদাউস ও শাহিদা বেগম, খাপড়াভাঙ্গা গ্রামের আব্বাস মৃধা, ডালবুগঞ্জ ইউনিয়নের মধুখালী গ্রামের আনিস খান, নিজাম স্বর্ণমত, এনায়েত তালুকদার ও ছিদ্দিক হাওলাদার, কোমরপুর গ্রামের নূর হোসেনসহ ২৩ কৃষকের ২৯টি গরু বজ্রপাতে মারা গেছে। এগুলোর বেশিরভাগই আগামী কোরবানির ঈদে বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছিল।

তবে এই তালিকা নেই কলাপাড়ার লতাচাপলী ইউনিয়নের লক্ষ্মীপাড়ার বেল্লাল হোসেনের নাম। তার তিনটি গরু মারা গেছে বুধবার দুপুরে। এ ছাড়া আরও দুই কৃষকের তিন গরু মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

বালিয়াতলী ইউনিয়নের রিফিউজিপাড়ার কৃষক ফেরদৌস দফাদার বলেন, ‘মঙ্গলবার বৃষ্টির সঙ্গে লাগাতার বজ্রপাত শুরু হয়। এ সময় বাড়ির সামনেই মাঠে ঘাস খাচ্ছিল দুই মাসের বাছুরসহ আমার একটি গাভি। দুদিন আগেও বাছুরসহ এক লাখ ৩০ হাজার টাকা দাম হাঁকিয়ে গেছেন ক্রেতারা। দুটি গরুই একসঙ্গে মারা গেলো।’

ধুলাসার ইউনিয়নের কৃষক দেলোয়ার হাওলাদার বলেন, ‘মঙ্গলবার বজ্রপাতে আমার দুটি গাভির মৃত্যু হয়েছে। দুটি গরুর বাজার মূল্য ছিল লাখ টাকার বেশি। এখন দুশ্চিন্তায় পড়েছি আমি।’

কলাপাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মারুফ বিল্লাহ বলেন, ‘মঙ্গলবার ও বুধবার বজ্রাঘাতে ২৩ জন কৃষকের ২৯টি গরু মারা যাওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। এই তালিকা করেছি। তবে অনেক কৃষক গরু মারা যাওয়ার খবর আমাদের জানাননি। মৃত গরুর সংখ্যা অন্তত ৩৫টি হবে বলে বিভিন্ন মাধ্যমে জেনেছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউছার হামিদ বলেন, ‘ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারিভাবে নগদ অর্থ, খাদ্য সহায়তা ও ঢেউটিন দেওয়া হবে। আমরা সঠিকভাবে তালিকা তৈরির কাজ করছি।’

/এএম/ 
সম্পর্কিত
একে একে মারা গেলেন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৪ জনই
উত্তরায় বিদ্যুৎস্পৃষ্টে রেস্টুরেন্ট কর্মচারীর মৃত্যু
স্কুলছাত্রীর মৃত্যু ঘিরে নতুন মোড়, কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব