বরিশালে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

বরিশাল প্রতিনিধি
১৯ মে ২০২৬, ১৪:৪৩ আপডেট : ১৯ মে ২০২৬, ১৪:৪৩

হামের উপসর্গ নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগে ৩৭ শিশুর মৃত্যু হয়। আর বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে ২৪ শিশুর। 

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশু জিহাদ (২ বছর ৩ মাস) পটুয়াখালী জেলার দুর্গাপুর এলাকার বাসিন্দা। অপর শিশু হচ্ছে হাবিব (৭ মাস)। সে ভোলার চরফ্যাশনের চরআইচা এলাকার বাসিন্দা।

মঙ্গলবার (১৯ মে) বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৫২ জন এবং ওই সময়ের মধ্যে উপসর্গ নিয়ে মারা গেছে দুই শিশু।

পরিচালক আরও জানান, গত পহেলা জানুয়ারি থেকে মঙ্গলবার পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে দুই হাজার ২৮৬ জন চিকিৎসা নিয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে দুই হাজার ৮০ জন। চিকিৎসাধীন অবস্থায় উপসর্গ নিয়ে ২৪ জনের মৃত্যু হলেও নিশ্চিত হাম রোগে কারও মৃত্যু হয়নি বলে দাবি করেন তিনি।

বর্তমানে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে ২০৬ জন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিভাগের ছয় জেলায় হামে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৫৮২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫ হাজার ২৬ জন।

এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৭৫ জন। হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে ৩৫ জন। নিশ্চিত হাম রোগে মৃত্যুবরণ করেছে তিন জন।

/এফআর/
সম্পর্কিত
হাম উপসর্গে আরও চার জনের মৃত্যু
হাম উপসর্গে একদিনে ৬ জনের মৃত্যু
হাম উপসর্গে আরও দুই জনের মৃত্যু
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
এনসিপিনেত্রী নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় মামলা
এনসিপিনেত্রী নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় মামলা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলে গাড়ির ধাক্কা, তরুণ-তরুণী নিহত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলে গাড়ির ধাক্কা, তরুণ-তরুণী নিহত
কপ৩১ যেন ‘কঠিন সিদ্ধান্ত পিছিয়ে দেওয়ার আরেকটি আয়োজন’ না হয়
কপ৩১ যেন ‘কঠিন সিদ্ধান্ত পিছিয়ে দেওয়ার আরেকটি আয়োজন’ না হয়
সর্বাধিক পঠিত
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা