বেশি ভারী ট্রাক ওঠায় ভেঙে পড়লো ব্রিজ

পিরোজপুর প্রতিনিধি
১০ জুন ২০২৬, ১২:৫০ আপডেট : ১০ জুন ২০২৬, ১২:৫০

পিরোজপুরের মঠবাড়িয়ায় নির্মাণাধীন সেতুর পাশের বেইলি ব্রিজ ধসে পড়ায় ঢাকা-পাথরঘাটা মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (৯ জুন) রাত ৩টার দিকে উপজেলার সাফা ইউনিয়নের দেবীপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে দুই পাড়ের হাজারো যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, সাফা ইউনিয়নের দেবীপুর এলাকায় সড়ক ও জনপথের একটি ব্রিজের নির্মাণকাজ চলমান রয়েছে। তার পাশে চলাচলের জন্য নির্মিত বেইলি ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। মঙ্গলবার রাতে আলুবোঝাই একটি ট্রাক পার হওয়ার সময় ব্রিজটি ধসে পড়ে। এতে ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। বেইলি ব্রিজটি পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। প্রতিদিন শত শত মোটরসাইকেল, অটোরিকশা, পিকআপ, ছোট যানবাহন এবং অসংখ্য পথচারী এই সড়ক ব্যবহার করেন।

স্থানীয় বাসিন্দা সাইফুল্লাহ ইমরান বলেন, ব্রিজটি ধসে যাওয়ায় যাত্রীরা ব্যাপক ভোগান্তিতে পড়েছেন। যাত্রীকে যানবাহন থেকে নেমে ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে। কোনও ধরনের মালামালও পরিবহন করা যাচ্ছে না। জরুরি রোগী পরিবহনেও সমস্যা হচ্ছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা আক্তার বলেন, ঢাকা-পাথরঘাটা মহাসড়কের বেইলি ব্রিজটির ধারণ ক্ষমতা ২০ মেট্রিক টন। কিন্তু আলুবোঝাই ট্রাকটির লোড অনেক বেশি ছিল, সে কারণে ভেঙে পড়েছে। আমি জেলার রোডস অ্যান্ড হাইওয়েকে জানিয়েছি। ব্যবস্থা গ্রহণ করার জন্য জেলা থেকে রওনা দিয়েছে।

/এফআর/
সম্পর্কিত
এক থানার ওসিকে দুই মাসের সময় দিলেন চিফ হুইপ
১২ বছর পর চীন ও উত্তর কোরিয়ার মধ্যে নতুন সেতু চালু
নদীর ওপর আরেক নদীর পথ! উত্তরবঙ্গের ব্যতিক্রমী জলসেতু বাহাগিলী
সর্বশেষ খবর
পূজায় গাড়ি নিয়ে বেরোনোর আগে মাথায় রাখুন ১০ সুরক্ষার নিয়ম
পূজায় গাড়ি নিয়ে বেরোনোর আগে মাথায় রাখুন ১০ সুরক্ষার নিয়ম
আইএমএফের শর্ত মানলে লাভ কী, আর ঝুঁকি কোথায়? 
আইএমএফের শর্ত মানলে লাভ কী, আর ঝুঁকি কোথায়? 
‘মন্ত্রীকে রাত জেগে প্রশ্ন পাহারা দিতে হলে কীভাবে সুষ্ঠু পরীক্ষা আশা করা যায়?’
‘মন্ত্রীকে রাত জেগে প্রশ্ন পাহারা দিতে হলে কীভাবে সুষ্ঠু পরীক্ষা আশা করা যায়?’
ইরানের নিহত নারী কমান্ডো সম্পর্কে যা জানা গেলো
ইরানের নিহত নারী কমান্ডো সম্পর্কে যা জানা গেলো
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা