হজ শেষে দেশে ফিরেছেন ৬৩ হাজার ৪৪০ হাজি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০২৬, ১৪:১৫আপডেট : ২২ জুন ২০২৬, ১৪:১৫

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬৩ হাজার ৪৪০ হাজি। মোট ১৬৪টি ফিরতি ফ্লাইটে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন তারা। অন্যদিকে চলতি বছর হজ পালন করতে গিয়ে মোট ৫৪ বাংলাদেশির মৃত্যু হয়েছে। সোমবার (২২ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

হজ বুলেটিন সূত্র জানায়, রবিবার (২১ জুন) দিবাগত রাত ৩টা নাগাদ সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৬৩ হাজার ৪৪০ জন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৮৪টি ফ্লাইটে মধ্যপ্রাচ্যের দেশটি থেকে ফিরেছেন ২৮ হাজার ৩৭১ বাংলাদেশি।

এছাড়াও সৌদি এয়ারলাইনসের ৫৮টি ফ্লাইটে আরও ২২ হাজার ৩০০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৬৭২ জন দেশে ফিরেছেন। সবমিলিয়ে এ পর্যন্ত সরকারি মাধ্যমে দেশে প্রত্যাবর্তনকারী হাজির সংখ্যা ৪ হাজার ৩১৯ জন। পাশাপাশি বেসরকারি মাধ্যমে এ পর্যন্ত মোট ৫৯ হাজার ১২১ বাংলাদেশি পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন।

এদিকে চলতি বছর পবিত্র হজ পালনে গিয়ে মোট ৫৪ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩৬ জন পুরুষ ও ১৮ জন নারী। এর মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৬ জন ও জেদ্দায় একজনের মৃত্যু হয়েছে। এছাড়া এ বছর হজ মৌসুমে সৌদি আরবের স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৪১৫ জন বাংলাদেশি।

চলতি বছর গত ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। এ লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১৭ লাখের বেশি মুসল্লি পবিত্র হজ পালনের উদ্দেশে এ বছর সৌদি আরবে জমায়েত হয়েছিলেন; এর মধ্যে ৭৮ হাজারের বেশি ছিলেন বাংলাদেশি। পবিত্র হজ পালন শেষে গত ৩০ মে থেকে হজের ফিরতি ফ্লাইট শুরু হয়। আর এ বছর হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট দেশে পৌঁছাবে আগামী ৩০ জুন।

/আইএ /আরকে/
সম্পর্কিত
সৌদি আরবে ফ্লাইট বাড়াতে চুক্তি, হজযাত্রায় টিকিট সংকট কাটবে? 
সাশ্রয়ী ও নিরাপদ হজ নিশ্চিতে যেসব উদ্যোগের কথা জানালেন মন্ত্রী 
হজের টিকিটের দাম কমানোসহ আরও যেসব উদ্যোগের কথা জানালেন প্রতিমন্ত্রী 
সর্বশেষ খবর
প্রতিশোধের ফাইনালে বাজিমাত, এশিয়া কাপ ভারতের
প্রতিশোধের ফাইনালে বাজিমাত, এশিয়া কাপ ভারতের
ইয়ামালের জোড়া গোলে লেভান্তেকে হারালো বার্সেলোনা
ইয়ামালের জোড়া গোলে লেভান্তেকে হারালো বার্সেলোনা
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাবেন প্রধানমন্ত্রী
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাবেন প্রধানমন্ত্রী
আ.লীগের শোডাউন: পাল্টাপাল্টি দোষারোপ সরকারি ও বিরোধী দলের 
আ.লীগের শোডাউন: পাল্টাপাল্টি দোষারোপ সরকারি ও বিরোধী দলের 
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়