ঘুরতে গিয়ে চাঁদাবাজি দেখলেন বিচারক, মাঝিরা বললেন ‘আগে চাঁদা দিতে হয়নি’

বরিশাল প্রতিনিধি
১৫ জুলাই ২০২৬, ১৭:৫৭আপডেট : ১৫ জুলাই ২০২৬, ১৭:৫৭

কীর্তনখোলা নদীর ত্রিশ গোডাউন পর্যটনকেন্দ্রে ঘুরতে গিয়ে নৌকা ও ট্রলার থেকে চাঁদাবাজি করতে দেখেছেন বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও জাস্টিস অব দ্য পিস এস এম শরিয়ত উল্লাহ। গোপনে চাঁদাবাজির ভিডিও ধারণ করা হয়। এ ঘটনায় স্বপ্রণোদিত হয়ে পুলিশকে মামলা করতে বুধবার (১৫ জুলাই) সকালে আদেশ দিয়েছেন তিনি। 

আদালত সূত্রে জানা গেছে, আদেশে একজন পুলিশ কর্মকর্তাকে বাদী হয়ে মামলা করতে বলা হয়েছে। এ ছাড়া তদন্ত প্রতিবেদনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে চাঁদাবাজিতে জড়িত ব্যক্তিদের নাম, ঠিকানাসহ সব তথ্য আদালতে উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়, গত ১০ জুলাই জাস্টিস অব দ্য পিস ত্রিশ গোডাউন এলাকা পরিদর্শনের সময় নদী তীরের নৌকা ও ট্রলার থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের ঘটনা দেখেন। একাধিক মাঝি আদালতকে জানিয়েছেন, সাঈম নামের এক ব্যক্তি লোকজন দিয়ে প্রতিদিন নৌকা ও ট্রলারপ্রতি ৫০ টাকা করে চাঁদা আদায় করেন। আগে কখনও তাদের এ ধরনের চাঁদা দিতে হয়নি। চাঁদাবাজির কারণে তারা হয়রানির শিকার হচ্ছেন। পর্যটকদের ওপরও এর প্রভাব পড়ছে। এ ধরনের কর্মকাণ্ড গুরুতর আইন লঙ্ঘন এবং শাস্তিযোগ্য ফৌজদারি অপরাধ। জনস্বার্থ ও ন্যায়বিচারের স্বার্থে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এ কারণে একজন পুলিশ কর্মকর্তাকে এজাহারকারী করে মামলা করার নির্দেশ দেওয়া হলো।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন ইসলাম বলেন, ‌‘আদালতের নির্দেশনার বিষয়টি শুনেছি। তবে আদেশের অনুলিপি হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

 

/এএম/ 
সম্পর্কিত
মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন কেবিন ক্রু
মাদ্রাসা ছাত্রকে হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি গ্রেফতার
ডিবি কর্মকর্তা নাজমুলসহ চার জনকে আদালতে হাজিরের নির্দেশ 
সর্বশেষ খবর
পুরোনো উদ্যোক্তাদের হাতে ফিরলো আল-আরাফাহ ব্যাংক
পুরোনো উদ্যোক্তাদের হাতে ফিরলো আল-আরাফাহ ব্যাংক
সংসদ হোক মজলুম ও সাধারণ মানুষের আশা-আকাঙ্খার ‘মিলনমেলা’ 
বিরোধীদলীয় নেতার আহ্বান সংসদ হোক মজলুম ও সাধারণ মানুষের আশা-আকাঙ্খার ‘মিলনমেলা’ 
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ জনের মৃত্যু
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ জনের মৃত্যু
এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নে সরকারের ৫ উদ্যোগ 
এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নে সরকারের ৫ উদ্যোগ 
সর্বাধিক পঠিত
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের
ইসরায়েলে সরাসরি তেল রফতানি বন্ধ করেছে ব্রাজিল
ইসরায়েলে সরাসরি তেল রফতানি বন্ধ করেছে ব্রাজিল
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
এবার দুঃখ প্রকাশ করলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান
এবার দুঃখ প্রকাশ করলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান