অনশনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক বিভাগের চেয়ারম্যানের পদত্যাগ

বরিশাল প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান হাফিজ আশরাফুল হক। তিনি বিভাগের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের ঘোষণা দেওয়ার পর সোমবার (৩১ আগস্ট) রাত ১০টার দিকে অনশন কর্মসূচি প্রত্যাহার করেন আন্দোলনরত শিক্ষার্থীরা

হাফিজ আশরাফুল হক নিজেই বলেন, ‘আমি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছি।’

স্বেচ্ছাচারিতা, কোর্সে নাম থাকলেও নিজে ক্লাস না নেওয়া, পরীক্ষা না নিয়ে পছন্দ অনুযায়ী নম্বর দেওয়াসহ নানা অভিযোগে হাফিজ আশরাফুল হকের পদত্যাগ দাবিতে রবিবার সকাল থেকে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। ওই দিন তারা বিক্ষোভ করে বিভাগের চেয়ারম্যানের অফিসকক্ষে তালা দিয়ে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন শিক্ষার্থীরা।

সোমবার দুপুর ১২টা থেকে উপাচার্যের কার্যালয়ের সামনে চেয়ারম্যান হাফিজ আশরাফুল হকের পদত্যাগ দাবিতে আমরণ অনশন শুরু করেছিলেন শতাধিক শিক্ষার্থী। রাত ১০টার দিকে হাফিজ আশরাফুল হক পদত্যাগ করলে শিক্ষার্থীরা অনশন থেকে উঠে যান।

আন্দোলন প্রত্যাহারের সময় শিক্ষার্থীরা জানান, চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করায় তারা অনশন প্রত্যাহার করছেন। তবে হাফিজ আশরাফুল হককে দিয়ে কোনও ধরনের ক্লাস বা পরীক্ষা নেওয়া যাবে না। পাশাপাশি এক মাসের মধ্যে তাকে বিভাগ থেকে অপসারণ করতে হবে।

আন্দোলনরত শিক্ষার্থী নাইমুর রহমান বলেন, ‘হাফিজ আশরাফুল হক বিভাগের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন। একই সঙ্গে আমরা যে দাবি করেছিলাম, তিনি কোনও ক্লাস ও পরীক্ষা নিতে পারবেন না, সেটিও বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের নিশ্চিত করেছে। তাকে অপসারণের জন্য প্রশাসনকে এক মাস সময় দেওয়া হয়েছে। এই এক মাসের মধ্যে তাকে অপসারণ করা না হলে আমরা আবারও আন্দোলনে নামবো।’

/এফআর/
সম্পর্কিত
খাতা-বোতল রেখে সিট দখল, জবির বাসে ‘রিজার্ভ’ নিয়ে ক্ষোভ
বিহারে মুখ্যমন্ত্রীর বাসভবনের পথে শিক্ষার্থীদের মিছিল, ব্যারিকেড ভাঙতেই জলকামান
এবার আন্দোলনে থ্রি-হুইলার চালকরা, বরিশালে আজও চলছে না বাস
সর্বশেষ খবর
জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করাই বিএনপির অঙ্গীকার: রিজভী
জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করাই বিএনপির অঙ্গীকার: রিজভী
রাফিনিয়া ও ইয়ামালের জোড়া গোল, বার্সেলোনার হ্যাটট্রিক জয়
রাফিনিয়া ও ইয়ামালের জোড়া গোল, বার্সেলোনার হ্যাটট্রিক জয়
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা 
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা 
ভ্রমণের ব্যাগে জায়গা বাঁচিয়ে জুতা রাখবেন যেভাবে
ভ্রমণের ব্যাগে জায়গা বাঁচিয়ে জুতা রাখবেন যেভাবে
সর্বাধিক পঠিত
সালমান শাহর নায়িকারা কে কোথায়
সালমান শাহর নায়িকারা কে কোথায়
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
মির্জা ফখরুলের আসনে জামায়াতের প্রার্থী সেই দেলাওয়ার, এবার বিজয়ী হওয়ার আশা
মির্জা ফখরুলের আসনে জামায়াতের প্রার্থী সেই দেলাওয়ার, এবার বিজয়ী হওয়ার আশা