আরও একদিন ছুটির দাবিতে সড়ক অবরোধ করলেন শ্রমিকরা

গাজীপুর প্রতিনিধি
২০ অক্টোবর ২০২৬, ১৮:৪২ আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ১৮:৪২

শারদীয় দুর্গাপূজার ছুটি ও বিভিন্ন দাবিতে আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্ট্যান্ডার্ড গ্রুপের ইন্টারন্যাশনাল ট্রেডিং সার্ভিস লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর থেকে মহানগরীর কোনাবাড়ী (জরুন) এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এ সময় ওই সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন রাস্তায় চলাচলকারী পথচারী ও গাড়ি চালকরা।

বিক্ষোভকারী শ্রমিকরা জানান, পূজার সরকারি ছুটির সঙ্গে আরও একদিন ছুটির দাবিতে কোনাবাড়ী পল্লী বিদ্যুৎ আঞ্চলিক সড়কটি অবরোধ করে রাখেন তারা। তাদের দাবি কারখানার অন্য শাখা তিন দিন ছুটি দিয়েছে। কিন্তু স্ট্যান্ডার্ড গ্রুপের ইন্টারন্যাশনাল ট্রেডিং সার্ভিস লিমিটেড এই শাখায় একদিন ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ।

বিক্ষোভকারী শ্রমিকরা বলেন, শুধু পূজার ছুটির জন্য আমরা সড়কে নামিনি। আমাদের আরও অন্যান্য দাবি দাওয়া আছে। দাবিগুলো হলো- বেতনের সময় বিকাশের টাকার সঙ্গে খরচের টাকা দিতে হবে, সাপ্তাহিক ছুটি শুক্রবারের পরিবর্তে অন্য যেকোনও দিন দেওয়া যাবে না, শুক্রবার ডিউটি করলে ওভার টাইম দিতে হবে, পূর্বের ন্যায় নামাজের সময় ফ্লোরের লাইট বন্ধ করে দিতে হবে, কর্মঘণ্টা শেষ হলে জমা কাজের জন্য ফ্রি ডিউটি করানো যাবে না, স্টাফদের সঙ্গে খারাপ ব্যাবহার করা যাবে না এবং কোনও শ্রমিককে ছাঁটাই করা যাবে না।

ফিনিশিং বিভাগের একাধিক নারী শ্রমিক বলেন, ৮ থেকে ১০ ঘণ্টা দাঁড়িয়ে থাকা যায় না। তাই পূর্বের ন্যায় শ্রমিকদের চেয়ার দিতে হবে। শ্রমিকরা অসুস্থ হলে লাইন থেকে সুপার ভাইজার ও ইনচার্জ মেডিক্যালে যাওয়ার অনুমতি দিতে হবে। এ ছাড়াও কারখানার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোখলেছুর রহমান, উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) সাইফুর রহমান এবং প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলামকে কারখানা থেকে বের করে দিতে হবে।

এসব বিষয়ে ইন্টারন্যাশনাল ট্রেডিং সার্ভিস লিমিটেড পোশাক কারখানা কর্তৃপক্ষের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সরকারি ছুটির সঙ্গে আরও একদিন ছুটির দাবিতে শ্রমিকরা রাস্তা অবরোধ করে রেখেছে। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

/এফআর/
সম্পর্কিত
ফ্রান্সে সহিংসতার জেরে জরুরি মন্ত্রিসভা বৈঠক, পদত্যাগ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী?
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
২০ বছরের পুরোনো বাসের ফিটনেস সনদ দাবি, না দিলে ধর্মঘটের হুঁশিয়ারি
সর্বশেষ খবর
মালিকানাধীন বাড়িতে মাদকের আসর: অতিরিক্ত ডিআইজি জহির সদরদফতরে সংযুক্ত
মালিকানাধীন বাড়িতে মাদকের আসর: অতিরিক্ত ডিআইজি জহির সদরদফতরে সংযুক্ত
সোশ্যাল মিডিয়ার ভাইরাল ট্রেন্ড এড়ানো এত কঠিন কেন?
সোশ্যাল মিডিয়ার ভাইরাল ট্রেন্ড এড়ানো এত কঠিন কেন?
মালদ্বীপকে হারিয়ে ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ
মালদ্বীপকে হারিয়ে ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ
প্রাচীন এই বীজের তেল নিয়ে নেট দুনিয়ায় এত মাতামাতি কেন?
প্রাচীন এই বীজের তেল নিয়ে নেট দুনিয়ায় এত মাতামাতি কেন?
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত