শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস

ঝালকাঠি প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসতে চাইলে তাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিয়ে যেতে জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যরাই যথেষ্ট।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকালে ঝালকাঠি জেলা এনসিপি আয়োজিত সাংগঠনিক সমন্বয় সভার শুরুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনার উদ্দেশে সারজিস আলম বলেন, ‘শেখ হাসিনার মৃত্যু থেকে দাফন—কোনোটাই এই বাংলাদেশের মাটিতে হবে না।’

সরকারের বিভিন্ন কার্ড প্রকল্প নিয়েও কথা বলেন এনসিপির এই মুখ্য সংগঠক। তিনি বলেন, সরকার শুরুতে ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন কার্ড দেওয়ার কথা বলেছিল। শুধু কার্ড বানাতেই ২৪২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, যা ছিল অপচয়। তারা বুঝতে পেরেছে, এটি বাস্তবায়ন সম্ভব নয়। তাই এখন এই প্রকল্প নিয়ে কোনও কথা বলছে না।

এনসিপির কর্মসূচি প্রসঙ্গে সারজিস আলম বলেন, ‘আমরা ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ শুরু করেছি। তারা এটাকে বলছে লংড্রাইভ। অথচ বেগম খালেদা জিয়া কিন্তু এভাবেই লংমার্চ করেছিলেন।’

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘বিএনপি সরকারের ছয় মাস অতিবাহিত হয়েছে। এখন তারা বলছে, তারা শিশু। তাহলে আপনারা কবে তরুণ বা যুবক হবেন? বিএনপি সরকারে আসার পর এত সংকট তৈরি হয়েছে। এতটা সংকট আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও দেখিনি। অথচ সরকার পরিচালনার জন্য তাদের কোনও ব্যাকআপ বা প্রস্তুতি ছিল না।’

সাংগঠনিক সমন্বয় সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু, সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহীন, মহিউদ্দিন রনি এবং ঝালকাঠি জেলা এনসিপির সদস্য সচিব জুবায়ের হাওলাদারসহ অন্যান্য নেতাকর্মী।

/এম/
সম্পর্কিত
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় শ্রমিক শক্তি
সরকার রাতে দাম বাড়ায়, যাতে মানুষ প্রতিবাদ করতে না পারে: আসিফ মাহমুদ
গ্যাসের দাম না কমালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর
সর্বশেষ খবর
শ্রমিক অসন্তোষে কারখানা বন্ধের শঙ্কা, সন্ধ্যায় বিজিএমইএ’র সংবাদ সম্মেলন
শ্রমিক অসন্তোষে কারখানা বন্ধের শঙ্কা, সন্ধ্যায় বিজিএমইএ’র সংবাদ সম্মেলন
নতুন সিনেমায় লারা, অভিনয়ে নিয়মিত হতে চান নায়িকা
নতুন সিনেমায় লারা, অভিনয়ে নিয়মিত হতে চান নায়িকা
যে শহরকে বলা হয় ‘ভারতের লন্ডন’
যে শহরকে বলা হয় ‘ভারতের লন্ডন’
ভারতের চোখে সাফের সবচেয়ে শক্তিশালী দল বাংলাদেশ
ভারতের চোখে সাফের সবচেয়ে শক্তিশালী দল বাংলাদেশ
সর্বাধিক পঠিত
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড
মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে এবার সাতক্ষীরায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে এবার সাতক্ষীরায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
কোন এলপিজির দাম কত বাড়লো
কোন এলপিজির দাম কত বাড়লো