গ্যাসের দাম না কমালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০২৬, ০২:০৮ আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০২:০৮

জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘বিগত আওয়ামী লীগ সরকার রাতের বেলায় পণ্যের দাম বাড়িয়ে নিতো। এখন তারেক রহমানও সেই পথে হাঁটছেন।’

অবিলম্বে গ্যাসের দাম কমানোসহ গণবিরোধী সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি। অন্যথায় রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ার দেন এনসিপির এই নেতা। 

সোমবার (২ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ২৯ দিনের ব্যবধানে দুই দফা সিলিন্ডার গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে ডাকা জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ সময় আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য সারোয়ার তুষার ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘দ্রুততম সময়ে জ্বালানির মূল্য সমন্বয় করতে হবে। চলমান গার্মেন্টস শিল্পের আন্দোলনে সরকারে গোয়েন্দা ব্যর্থতা রয়েছে। এর সুবিধা নিচ্ছে পতিত আওয়ামী লীগ।’

তিনি বলেন, ‘তারেক রহমানের এটা সরকার না, এটা সিন্ডিকেটের সরকার, সে কয়েকটা কোম্পানিকে সুবিধা দিতে দামটা বাড়িয়েছে।’

/এমকে/এফআর/
সম্পর্কিত
সরকার রাতে দাম বাড়ায়, যাতে মানুষ প্রতিবাদ করতে না পারে: আসিফ মাহমুদ
আ.লীগের দখলে থাকা খেলার মাঠ নিয়ন্ত্রণে নিয়েছেন বিএনপি নেতারা: নাহিদ ইসলাম
ছয় মাসে ১৩৪১ টাকার এলপিজি ২০৬০
সর্বশেষ খবর
মঙ্গলবার পুনরায় ক্লাসে ফিরছেন চুয়েটের শিক্ষার্থীরা
মঙ্গলবার পুনরায় ক্লাসে ফিরছেন চুয়েটের শিক্ষার্থীরা
সরকার রাতে দাম বাড়ায়, যাতে মানুষ প্রতিবাদ করতে না পারে: আসিফ মাহমুদ
সরকার রাতে দাম বাড়ায়, যাতে মানুষ প্রতিবাদ করতে না পারে: আসিফ মাহমুদ
আ.লীগের দখলে থাকা খেলার মাঠ নিয়ন্ত্রণে নিয়েছেন বিএনপি নেতারা: নাহিদ ইসলাম
আ.লীগের দখলে থাকা খেলার মাঠ নিয়ন্ত্রণে নিয়েছেন বিএনপি নেতারা: নাহিদ ইসলাম
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ম্যাক্সওয়েল
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ম্যাক্সওয়েল
সর্বাধিক পঠিত
অনুর্বর জমিতে ৩০ দিনেই ফুটলো জাফরান, লাদাখে কৃষির নতুন সম্ভাবনা
অনুর্বর জমিতে ৩০ দিনেই ফুটলো জাফরান, লাদাখে কৃষির নতুন সম্ভাবনা
নিষেধাজ্ঞার সুফল কই, কেন এত কমলো ইলিশের উৎপাদন
নিষেধাজ্ঞার সুফল কই, কেন এত কমলো ইলিশের উৎপাদন
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
বরিশালে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা
বরিশালে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড