শপথ নেওয়ার আগেই হত্যা মামলার আসামি হলেন পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলার জলাবাড়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আশীষ কুমার বড়াল। শনিবার সকালে পলাশ নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগে তাকে আসামি করে রাতেই একটি হত্যা মামলা করা হয়। গত ২২ মার্চ অনুষ্ঠিত ইউপি নির্বাচনে তিনি জলাবাড়ীর থেকে আওয়ামী লীগের মনোনায়ন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
আরও পড়তে পারেন : একাকিত্বের কারণে অস্বাভাবিক আচরণ করছে শিশুরা!
গত শনিবার সকাল সাড়ে ৮টার দিকে জলাবাড়ী ইউনিয়নের পূর্ব জলাবাড়ী এলাকায় একটি দোকানে জসিম উদ্দিন হাওলাদার পলাশ নাস্তা করতে গেলে দুই যুবক কথা আছে বলে তাকে ডেকে নিয়ে যায়। এর পর জলাবাড়ী বালক বিদ্যালয়ের কাছে ইউপি চেয়ারম্যান আশীষ কুমার বড়ালের উপস্থিতিতে পলাশকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত পলাশের ভাই আলাউদ্দিন হাওলাদার শিমুল বাদী হয়ে ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩ -৪ জনকে আসামি করে শনিবার রাতেই স্বরূপকাঠী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
স্বরূপকাঠী থানার ওসি মুনিরুল ইসলাম বলেন,পলাশ হত্যার ঘটনায় স্বদেশ বড়াল, রতন বৌদ্ধ ও লিটন শীলকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
/জেবি/







