আদালতে বিচারককে গালি ও পুলিশকে মারধর, তাৎক্ষণিক ১ বছরের জেল

বরগুনা প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫৮আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫৮

বরগুনায় আদালত কক্ষে জামিন আবেদন নামঞ্জুর হওয়ায় বিচারককে উদ্দেশ্য করে অশ্লীল মন্তব্য এবং দায়িত্বরত পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার পরপরই অভিযুক্ত আসামি বশিরকে দণ্ডবিধির ১৮৬ ও ৩২৩ ধারায় তাৎক্ষণিকভাবে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বরগুনা সদর আমলী আদালতে একটি সিআর মামলার শুনানি চলাকালে বরগুনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামানের আদালতে এ ঘটনা ঘটে। পরে এ ঘটনায় কারাদণ্ড দেওয়ার পর সাজা পরোয়ানামূলে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম ফরাজি জানান, একটি মামলায় অস্থায়ী জামিনে থাকা বশিরের জামিনের আবেদন নামঞ্জুর করেন বিচারক। এতে ক্ষুব্ধ হয়ে তিনি এজলাসে উত্তেজিত আচরণ শুরু করেন এবং বিচারকের উদ্দেশে অশালীন মন্তব্য করেন। উপস্থিত আইনজীবীরা তাঁকে নিবৃত্ত করার চেষ্টা করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেননি।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. কামরুল ইসলাম ফরাজি জানান, অস্থায়ী জামিনে থাকা আসামি বশিরের জামিন আবেদন নামঞ্জুর করেন বিচারক। এতে ক্ষিপ্ত হয়ে তিনি আদালতে অসৌজন্যমূলক আচরণ শুরু করেন। একপর্যায়ে আদালতের কার্যক্রমের মধ্যে একের পর এক প্রশ্ন করার পাশাপাশি অশ্লীল মন্তব্য করতে থাকেন। উপস্থিত আইনজীবীরা তাকে শান্ত করার চেষ্টা করলেও তিনি তাতে কর্ণপাত করেননি। একপর্যায়ে দায়িত্বরত পুলিশ সদস্য বশিরকে হ্যান্ডকাফ পরাতে গেলে তিনি কনস্টেবল সিদ্দিকের ওপর হামলা চালান। বিচারকের উপস্থিতিতেই এজলাসে ওই পুলিশ সদস্যকে মারধর করা হয়। 

এ ঘটনার পর আদালত দণ্ডবিধির ১৮৬ ও ৩২৩ ধারায় মামলা আমলে নেন। তাৎক্ষণিকভাবে সাক্ষ্য নেওয়া শেষে আদালত বশিরকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ পরিশোধ না করলে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। পরে সাজা পরোয়ানার মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

বরগুনার পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. নুরুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‌‘আদালতের প্রতি সবার আস্থা ও সম্মান থাকা উচিত। আদালতে বশিরের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

/এএম/ 
সম্পর্কিত
ট্যুরিস্ট পুলিশের সাবেক এস‌পি আপেল মাহমুদ বরখাস্ত
যুদ্ধাপরাধের দায়ে কসোভার সাবেক প্রেসিডেন্টের ২৫ বছরের কারাদণ্ড
‘বাংলাদেশি’ সন্দেহে গভীর রাতে ধরপাকড়: পশ্চিমবঙ্গে কোথায় পাঠানো হচ্ছে মুসলিমদের?
সর্বশেষ খবর
গুরুতর অপরাধের মূলে মাদক ও জুয়ার সংশ্লিষ্টতা পাওয়া যায়: স্বরাষ্ট্রমন্ত্রী
গুরুতর অপরাধের মূলে মাদক ও জুয়ার সংশ্লিষ্টতা পাওয়া যায়: স্বরাষ্ট্রমন্ত্রী
পাবলিক বিশ্ববিদ্যালয়ে অডিট আপত্তি শূন্যে নামিয়ে আনার পরামর্শ ইউজিসির
পাবলিক বিশ্ববিদ্যালয়ে অডিট আপত্তি শূন্যে নামিয়ে আনার পরামর্শ ইউজিসির
এআইয়ের ধাক্কায় ২২০ সাংবাদিক ছাঁটাই করলো ডেইলি মিরর
এআইয়ের ধাক্কায় ২২০ সাংবাদিক ছাঁটাই করলো ডেইলি মিরর
তথ্য ও সম্প্রচারমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
তথ্য ও সম্প্রচারমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার