আছাড় মেরে শিশু হত্যার ঘটনায় জেলহাজতে বাড়িওয়ালি

বরিশাল প্রতিনিধি
১৭ এপ্রিল ২০১৬, ২০:৪৯আপডেট : ১৭ এপ্রিল ২০১৬, ২৩:৪২

নিহত শিশু হাফিজুর ও ঘাতক বাড়িওয়ালি নুপুর কান্নার শব্দে ঘুমে ব্যাঘাত ঘটায় শিশু হাফিজুরকে আছাড় মেরে হত্যার ঘটনায় বাড়িওয়ালি নুপুর বেগমকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। রবিবার (১৭ এপ্রিল) বানারী পাড়া থানা পুলিশ নুপুরকে আদালতে হাজির করলে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. শিহাবুল ইসলাম আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
এসময় তার দুই শিশু কন্যা ছয়মাস বয়সী অনু ও তিন বছর বয়সী বিন্তুকেও জেলে মায়ের সঙ্গে থাকার অনুমতি দেন আদালত। তবে অপর কন্যা শিশু লামিয়া আট বছরের হওয়ায় সে তার খালার কাছে রয়েছে।
এদিকে হত্যার ঘটনায় বিচারের দাবিতে বরিশালের বানারীপাড়ায় বিক্ষোভ মিছিল, স্মারকলিপি পেশ ও মানববন্ধন করে হত্যাকারীর শাস্তি দাবি করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
এর আগে পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয় নুপুরকে। সেখানে সহকারী পুলিশ সুপার প্রশান্ত কুমার দে’র উপস্থিতিতে নুপুর বেগম নিজের দোষ স্বীকার করে বলেন, রাগের কারণে ধাক্কা দেওয়ায় এ ঘটনা ঘটেছে। তিনি বুঝতে পারেননি এর ফল এত নির্মম হবে। এজন্য তিনি অনুতপ্ত বলে জানান।
ঘাতক বাড়িওয়ালি নুপুর জেলহাজতে নেওয়া হচ্ছে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান জানান, ঢাকা থেকে হত্যাকারী নুপুর বেগমকে গ্রেফতার করে বরিশাল আদালতে সোপর্দ করে পুলিশ। এরপর আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী কার্যক্রম সম্পন্ন করা হবে।
মানবাধীকার কমিশনের বানারীপাড়া উপজেলা সভাপতি এটিএম মোস্তফা সরদার জানান, ঘটানাটি অত্যন্ত ন্যাক্কার ও দুঃখজনক। তিনি এর সুষ্ঠু বিচার দাবি করেন।
এদিকে বেলা ১১টায় শিশু হাফিজুল হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেন বরিশালের পুলিশ সুপার এস.এম আকতারুজ্জামান। সেসময় ঘটনার বিচার ও দোষী ব্যক্তির শাস্তি দাবি করেন স্থানীয় মানবাধিকার ও রিকশা শ্রমিক সংগঠনের নেতারা।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে ঘুম থেকে জেগে কাউকে দেখতে না পেয়ে কান্না শুরু করে শিশু হাফিজুল। এসময় পাশের ঘরেই দুই কন্যা শিশু নিয়ে ঘুমাচ্ছিলেন নুপুর বেগম। হাফিজুলের কান্নার চিৎকার শুনে ঘুম ভেঙে যায় তার। এতে সে ক্ষিপ্ত হয়ে রাগের বসে শিশু হাফিজুরকে আছাড় দেয়। এতে খাটের সঙ্গে আঘাত লেগে গুরুতর আহত হয় হাফিজুর। তার বুকে, মাথায় ও ঘারে গুরুতর আঘাত পেলে প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দিলেও অর্থসংকটে ফের বানারীপাড়া উপেজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্বজনরা। ওই দিন রাত ১২টায় উপেজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাফিজুরের মৃত্যু ঘটে।
এ ঘটনার পর হাফিজুরের বাবা রিপন শেখ বাদী হয়ে বানারীপাড়া থানায় মামলা দায়ের করে। পুলিশ ঢাকার স্কয়ার হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে শনিবার তাকে গ্রেফতার করে।
/এআর /এএইচ/আপ-এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী