পিরোজপুরে সন্ত্রাসী হামলায় আহত স্কুলছাত্রের মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি
১৯ এপ্রিল ২০১৬, ১১:৩১আপডেট : ১৯ এপ্রিল ২০১৬, ১১:৩৪

পিরোজপুর পিরোজপুরে সন্ত্রাসী হামলায় আহত স্কুলছাত্র কাইউম শেখ সোমবার রাতে খুলনায় আড়াইশ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। নিহত কাইউম পিরোজপুর শহরতলীর কুমারখালী এলাকার ইউনুস শেখের ছেলে। কাইউম পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণির ছাত্র।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত রবিবার (১৭ এপ্রিল) বিকাল ৫টার দিকে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বৈশাখী মেলা থেকে একদল সন্ত্রাসী কাইউমকে ডেকে টাউন মাধ্যমিক বিদ্যালয়ের পূর্ব পার্শ্বের গলিতে নিয়ে যায়। সেখানে সন্ত্রাসীরা তাকে পিটিয়ে আহত করে ফেলে রাখে।
নিহতের চাচা জালাল শেখ জানান, স্থানীয়রা কাইউমকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা আড়াইশ শয্যা হাসপাতালে পাঠালে সোমবার রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আব্দুল করিম সরদার বলেন, কাইউম আমাদের এ বিদ্যালয়ের ছাত্র। তবে অনেক দিন ধরে সে বিদ্যালয়ে আসে না।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাসুদুজ্জামান বলেন, কাইউম নিহত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত তার পরিবারের পক্ষ থেকে  কেউ কোনও মামলা দায়ের করেনি। মামলা করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন:

শিবালয়ে সমর্থকদের হামলায় সমর্থক আহত

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে