পিরোজপুরে ছাত্র নিহতের ঘটনায় দুই কিশোর গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি
২০ এপ্রিল ২০১৬, ২২:৩১আপডেট : ২০ এপ্রিল ২০১৬, ২২:৩৬

গ্রেফতারের প্রতীকী ছবি পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র আশিকুজ্জামান কাইউম হত্যার ঘটনায় ২৩ কিশোরকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায় তুর্য ও আনান নামে দুই কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।
গত মঙ্গলবার (১৯ এপ্রিল) রাতে পিরোজপুর সদর থানায় মামলাটি করেন ওই ছাত্রের বাবা ইউনুস শেখ।
মামলায় ৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামি করা হয়েছে।
নাম উল্লেখ করা অভিযুক্তরা হচ্ছে- জিদনী (১৬), অর্ঘ্য (১৬), তুর্য (১৫), আনান (১৫), জিহাদ (১৬), অনিক (১৪), মিজান (১৫) এবং সোহেল (১৬)।

নিহতের পরিবারের অভিযোগ, গত রবিবার বিকেলে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বৈশাখী মেলা থেকে সন্ত্রাসীরা আশিকুজ্জামান কাইউমকে ডেকে পার্শ্ববর্তী টাউন মাধ্যমিক বিদ্যালয়ের পূর্ব পাশের গলিতে নিয়ে যায়। সেখানে সন্ত্রাসীরা তাকে পিটিয়ে আহত করে ফেলে রাখে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পিরোজপুর সদর হাসপাতাল ও পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।  গত সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় কাইউমের মৃত্যু হয়।

আরও পড়ুন:  Untitled সাংবাদিক প্রবীর সিকদারের মামলা সাইবার অপরাধ দমন ট্রাইব্যুনালে স্থানান্তর

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদুজ্জামান বলেন, মামলার এজাহারভুক্ত আসামি তুর্য ও আনানকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

/এসএনএইচ/টিএন/

আপ: এইচকে

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী