গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন, ছাত্রলীগ-যুবলীগের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া

গোপালগঞ্জ প্রতিনিধি
১০ নভেম্বর ২০২৬, ১৩:৪৪ আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১৩:৪৪

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী ধর্মঘটের কর্মসূচিকে ঘিরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিক্ষোভ করেছেন নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি উপজেলা বিএনপি কার্যালয় ভাঙচুর করেন বিক্ষোভকারীরা। এ ছাড়া সড়কে আগুন জ্বালিয়েও বিক্ষোভ করেন তারা।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে লাঠিসোঁটা হাতে ছাত্রলীগের নেতাকর্মীরা চৌরঙ্গী মোড়ে জড়ো হন। সেখানে তারা টায়ার পুড়িয়ে বিক্ষোভ শুরু করেন। পরে আওয়ামী লীগ, যুবলীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও মিছিলে যোগ দেন। একপর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। পরে লাঠিসোঁটা নিয়ে বিপুলসংখ্যক নেতাকর্মী টুঙ্গিপাড়া মোড়সহ আশপাশের এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

ঘটনার পর প্রায় দুই ঘণ্টা ওই এলাকায় যান চলাচল বন্ধ থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানা পুলিশের ওসি আইয়ুব আলী বলেন, টুঙ্গিপাড়ায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমাদের বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। 

/আরএইচ/
সম্পর্কিত
বাসের পর এবার চাঁদের গাড়িতে আগুন, আতঙ্ক খাগড়াছড়িতে
কারাগারে থেকেও মিছিলের মামলায় আসামি, ওসি বললেন ‘টাইপ মিসটেক’
রাজধানীতে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
সিফাত হত্যা: শেখ হাসিনাসহ ২৬ জনের মামলায় অধিকতর প্রতিবেদন ১৪ ডিসেম্বর
সিফাত হত্যা: শেখ হাসিনাসহ ২৬ জনের মামলায় অধিকতর প্রতিবেদন ১৪ ডিসেম্বর
দিতির বাসায় পালিয়ে বিয়ে বাপ্পারাজের, তারপর যা ঘটেছিল
দিতির বাসায় পালিয়ে বিয়ে বাপ্পারাজের, তারপর যা ঘটেছিল
‘প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা ছিল প্রণবের’, আত্মজীবনীতে জানালেন সোনিয়া
‘প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা ছিল প্রণবের’, আত্মজীবনীতে জানালেন সোনিয়া
ডিসেম্বরের মধ্যে সিইপিএ’র খসড়া চূড়ান্ত করতে একমত বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া
ডিসেম্বরের মধ্যে সিইপিএ’র খসড়া চূড়ান্ত করতে একমত বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া
সর্বাধিক পঠিত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন