খেয়াঘাটের দুটি ট্রলার দখল, ভাড়া আদায় করছেন যুবদল-ছাত্রদলের নেতারা

পটুয়াখালী প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২৬, ০৯:৫২ আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৫২

পটুয়াখালীর গলাচিপা উপজেলার বন্যাতলি ও চরকাজল খেয়াঘাটে যাত্রী পারাপারের কাজে ব্যবহৃত দুটি ট্রলার দখলে নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতা-কর্মীসহ তাদের সহযোগীদের বিরুদ্ধে।

এ ঘটনায় গত শুক্রবার (১৩ নভেম্বর) গলাচিপা থানায় এবং পটুয়াখালী নদীবন্দর কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ট্রলার দুটির ব্যবস্থাপক (ম্যানেজার) ইমাম হোসাইন মিলন। মালিকপক্ষের অভিযোগ, এর আগে ১১ নভেম্বর সকালে ১৫ থেকে ২০ জন ব্যক্তি ট্রলার দুটি দখলে নেন।

লিখিত অভিযোগে বলা হয়, মেসার্স ব্রাদার্স নেভিগেশন ও মেসার্স বিথী এন্টারপ্রাইজের নামে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কাছ থেকে রুট পারমিট নিয়ে তেঁতুলিয়া নদীর বন্যাতলি ও চরকাজল খেয়াঘাটে যাত্রী পারাপার করা হতো। ট্রলার দুটির ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন ইমাম হোসাইন মিলন।

অভিযোগ অনুযায়ী, গত ১১ নভেম্বর সকাল ১০টার দিকে গলাচিপা উপজেলা যুবদলের আহ্বায়ক আ. রব বেপারী, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সরোয়ার মাতব্বর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ডিপটি ও ছাত্রদলের সদস্য নিশাদসহ ১৫ থেকে ২০ জন ব্যক্তি বন্যাতলি খেয়াঘাটে যান। পরে বিআইডব্লিউটিএর পন্টুনে বাঁধা ট্রলার দুটি তারা দখলে নেন।

এ সময় ইমাম হোসাইন মিলনসহ ট্রলারের কর্মচারীরা প্রতিবাদ করলে তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং ঘাট ছেড়ে চলে যেতে বলা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ট্রলার দুটির ব্যবস্থাপক ইমাম হোসাইন মিলন বলেন, ১১ নভেম্বর সকালে ট্রলার দুটি দখলে নেওয়ার পর থেকে অভিযুক্ত ব্যক্তিরাই সেগুলো দিয়ে যাত্রী পারাপার করছেন। বিষয়টি স্থানীয় গণমাধ্যমকে জানানো হলেও কোনও সমাধান হয়নি। পরে শুক্রবার গলাচিপা থানায় লিখিত অভিযোগ ও জিডি করার আবেদন করেছেন তারা। একই সঙ্গে পটুয়াখালী নদীবন্দর কর্তৃপক্ষের কাছেও অভিযোগ দিয়েছেন। তবে পুলিশের পক্ষ থেকে এখনও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।

ট্রলার দুটির মালিক হুমায়ুন কবীর বলেন, বিআইডব্লিউটিএর কাছ থেকে রুট পারমিট নিয়ে প্রায় ১৫ বছর ধরে তিনি তেঁতুলিয়া নদীর বন্যাতলি ও চরকাজল খেয়াঘাটে যাত্রী পারাপার করে আসছেন। গত ১১ নভেম্বর তার প্রায় ২০ লাখ টাকা মূল্যের ট্রলার দুটি নিজেদের বলে দাবি করে দখলে নেওয়া হয়। এরপর তার কর্মচারীদের ঘাট থেকে সরিয়ে দিয়ে অভিযুক্ত ব্যক্তিরা নিজেরাই যাত্রী পারাপার ও ভাড়া আদায় করছেন।

হুমায়ুন কবীর আরও বলেন, এ ঘটনায় জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান ও স্থানীয় বিএনপির নেতাদের জানানো হলেও তারা কোনও পদক্ষেপ নেননি।

তবে অভিযোগ অস্বীকার করেছেন গলাচিপা উপজেলা যুবদলের আহ্বায়ক আবদুর রব বেপারী। তিনি বলেন, এখানে দখলের কোনও সিস্টেম নেই। স্থানীয়রা নৌযান চালাচ্ছেন।

একইভাবে অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সরোয়ার মাতব্বর। তিনি বলেন, ঘটনার সঙ্গে আমার কোনও সম্পৃক্ততা নেই।

এ বিষয়ে জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান বলেন, বিষয়টি আমার জানা নেই।

গলাচিপা থানার ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, এ ধরনের কোনো অভিযোগ আমি হাতে পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পটুয়াখালী নদীবন্দরের সহকারী পরিচালক জাকী শাহারিয়ার বলেন, ট্রলারের মালিকের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর তার দফতর থেকে গলাচিপা থানা-পুলিশকে আইনগত সহায়তার জন্য বলা হয়েছে। পাশাপাশি ট্রলারের মালিককে পুলিশের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

/আরএইচ/
সম্পর্কিত
বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক, যে নির্দেশ দিলেন
নৈরাজ্যের প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ
সামান্তা শারমিনকে ফোনে হুমকি ও গালিগালাজের অভিযোগ
সর্বশেষ খবর
খুলনায় দুই বছরে ২২২ হত্যা: দ্রুত জামিনে খুন করছে আসামিরা, বলছেন বিএনপির নেতারা
খুলনায় দুই বছরে ২২২ হত্যা: দ্রুত জামিনে খুন করছে আসামিরা, বলছেন বিএনপির নেতারা
কান্দাহারে রেডিওতে ক্রিকেট সম্প্রচার নিষিদ্ধ করেছে তালেবান
কান্দাহারে রেডিওতে ক্রিকেট সম্প্রচার নিষিদ্ধ করেছে তালেবান
শেরে বাংলা এ কে ফজলুল হকের 'বেঙ্গল টুডে' ।। পর্ব—০৩
শেরে বাংলা এ কে ফজলুল হকের 'বেঙ্গল টুডে' ।। পর্ব—০৩
‘বাংলাদেশি’ তকমায় ভারতে আটক ও বিতাড়নের মুখে মুসলিমরা
‘বাংলাদেশি’ তকমায় ভারতে আটক ও বিতাড়নের মুখে মুসলিমরা
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর