পুলিশের সামনেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল

বরগুনা প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২৬, ২০:৪৬ আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ২০:৪৬

বরগুনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পুলিশের সামনেই মশাল মিছিল করেছেন। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ মিছিল বের করেন তারা।

জানা গেছে, আগামী ২৯ ও ৩০ নভেম্বরের কার্যক্রম নিষিদ্ধ দলটির ঘোষিত কর্মসূচি সফল করার লক্ষ্যে প্রায় তিন শতাধিক নেতাকর্মী নিয়ে মিছিলটি বের করা হয়। মিছিলটি আলিয়া মাদ্রাসা সড়ক থেকে শুরু হয়ে শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। 

পরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে দিয়ে বালিকা উচ্চবিদ্যালয় সড়কে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

অভিযোগ উঠেছে, মিছিলটি পুলিশের সামনে দিয়ে গেলেও বাধা দেওয়া হয়নি।

এ বিষয়ে বরগুনা সদর থানার ওসি আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা শহরের মধ্যে একটি মশাল মিছিল বের করে পুলিশের মুখোমুখি হন। পরে পুলিশ তাৎক্ষণিকভাবে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। নাশকতা ঠেকাতে পুলিশ প্রশাসন মাঠে রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
‘পৃথিবীর কোনও শক্তি শেখ হাসিনাকে আর দেশে ফেরাতে পারবে না’
গোপালগঞ্জে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার: ৫৫ প্লাটুন বিজিবির সঙ্গে মাঠে ২৩৫০ পুলিশ
মশাল মিছিলে স্লোগান দিতেই বিএনপির ধাওয়া, দৌড়ে পালালেন আ.লীগের নেতাকর্মীরা
সর্বশেষ খবর
মিরপুরে বাসে ও বসিলায় পুলিশের গাড়িতে আগুন
মিরপুরে বাসে ও বসিলায় পুলিশের গাড়িতে আগুন
আপনার খাবার পানি কি নিরাপদ?
আপনার খাবার পানি কি নিরাপদ?
ক্যানসারে মারা গেলেন মা, হোটেলে খুন ছেলে: বাবা বললেন ‘প্রতি মাসে কে দেবে ওষুধের খরচ’
ক্যানসারে মারা গেলেন মা, হোটেলে খুন ছেলে: বাবা বললেন ‘প্রতি মাসে কে দেবে ওষুধের খরচ’
থমকে গেছে ইসরায়েলে ঐক্য সরকার গঠনের আলোচনা, এখন কী হবে?
কী, কেন, কীভাবে থমকে গেছে ইসরায়েলে ঐক্য সরকার গঠনের আলোচনা, এখন কী হবে?
সর্বাধিক পঠিত
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ