নৌযান ধর্মঘট স্থগিত হলেও বন্দরে যাত্রী উপস্থিতি কম

বরিশাল প্রতিনিধি
২৩ এপ্রিল ২০১৬, ১৪:৪১আপডেট : ২৩ এপ্রিল ২০১৬, ১৪:৫৩

  নৌযান ধর্মঘট স্থগিত হলেও বন্দরে যাত্রী উপস্থিতি কম

১৫ দফা দাবিতে বুধবার মধ্যরাত থেকে শুরু হওয়া দেশব্যাপী নৌযান শ্রমিকদের ধর্মঘট শুক্রবার রাতে স্থগিত হয়েছে। এর পর বরিশাল নদীবন্দর থেকে নৌযান চলাচল শুরু হয়েছে। তবে ধর্মঘট ভাঙলেও না জানার কারণে শনিবার সকালে নদী বন্দরে যাত্রী উপস্থিতি ছিল খুব কম ।

লঞ্চ লেবার অ্যাসোশিয়েসনের বরিশাল শাখার সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ নৌ- যান শ্রমিক ফেডারেশন বরিশাল শাখার সভাপতি মাস্টার একিন আলী জানান, মালিক পক্ষ দাবি বিবেচনার আশ্বাস দেওয়ায় আগামী ১০ মে পর্যন্ত ধর্মঘট স্থগিত করা হয়েছে। 

বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির কেন্দ্রিয় সহ-সভাপতি এবং সুন্দরবন নেভিগেশনের মালিক সাইদুর রহমান রিন্টু জানান, পূর্ব-নির্ধরিত শিডিউল অনুযায়ী শনিবার থেকে  সব রুটে স্বাভাবিক নৌযান চলাচল শুরু হয়েছে।

আরও পড়তে পারেন: নাটোরে ৫টি ইউনিয়নে বিএনপির ভোট বর্জন

শ্রমিকদের দাবি-দাওয়ার বিষয়ে সরকারের শ্রম,নৌ-পরিবহন মন্ত্রণালয় ও মালিক-শ্রমিক পক্ষের মধ্যে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সর্বনিম্ন মজুরি দশ হাজার টাকা দেওয়াসহ ১৫ দফা দাবিতে বুধবার রাত ১২টায় ৮টি নৌযান শ্রমিক সংগঠনের জোট বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন এ ধর্মঘটের ডাক দেয়। ফলে যাত্রীবাহী, পণ্যবাহী ও অয়েল ট্যাঙ্কারসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।

/জেবি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে