শিক্ষক শিক্ষার্থীদের প্রতিরোধে বাল্যবিয়ে পণ্ড হলো

ঝালকাঠি প্রতিনিধি
২৫ এপ্রিল ২০১৬, ০৩:৩৫আপডেট : ২৫ এপ্রিল ২০১৬, ০৫:২৪

শিক্ষক শিক্ষার্থীদের প্রতিরোধে বাল্যবিয়ে পণ্ড হলো ঝালকাঠির নলছিটিতে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতিবাদে বাল্যবিয়ে থেকে রেহাই পেল মহব্বত আলী স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্রী মেরিনা আক্তার(১৩)। রবিবার সকালে উপজেলার রানাপাশা ইউনিয়নের দক্ষিণ রানাপাশা গ্রামে এ ঘটনা ঘটে বলে মহব্বত আলী স্কুল অ্যান্ড কলেজের  অধ্যক্ষ শাহনাজ পারভীন জানিয়েছেন।
জানা গেছে, শনিবার রাতে  নলবুনিয়া গ্রামের দিনমজুর আ. রাজ্জাক হাওলাদারের মেয়ে মেরিনা আক্তার(১৩) ও আ. রব সিকদারের পুত্র রিয়াজ সিকদারের(৩২)  বিয়ের প্রাথমিক আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। রাতেই কাজি ডেতে বিয়ের আয়োজন করে কনের পরিবার। এ সময় বিয়ে নিবন্ধক কাজি আ. রাজ্জাক আকনের কাছে সরকারি আইন  লঙ্ঘনের বিষয়ে স্থানীয়দের অনেকে জানতে চাইলে তিনি কৌশলে ওই বাড়ি থেকে সরে পড়েন বলে স্থানীয়রাই জানান।
আরও পড়ুন:  বাঁশখালীতে গ্রামবাসী ও পুলিশের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে বাঁশখালীতে আবারও আন্দোলন শুরু হতে যাচ্ছে

এ অবস্থায় রবিবার সকালে অন্য কাজি বিয়ে নিবন্ধনের উদ্যোগ নেওয়ার সময় কলেজের অধ্যক্ষ শাহনাজ পারভীনের নেতৃত্বে শিক্ষক ও শিক্ষার্থীরা বিয়ে বাড়িতে এসে মেরিনার বাবা-মায়ের সঙ্গে আলাচনা করে বাল্য বিয়ে না দেওয়ার পরামর্শ দিয়ে তাকে পড়াশোনা করানোর আহ্বান জানান। শিক্ষার্থীসহ শিক্ষকদের উপস্থিতি দেখে কান্নায় ভেঙে পড়ে কিশোরী মেরিনা।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ‘আমরা প্রতি মাসে গণপ্রতিনিধি ও শিক্ষকদের সঙ্গে বাল্যবিয়ে, যৌতুকসহ নানা সামাজিক অপরাধকর্মের বিষয়ে সচেতনতামূলক কর্মশালার আয়োজন করে আসছি। ফলে সমাজস্তরে এর প্রতিফলন ঘটছে। বিষয়টির ধারাবাহিকতা বজায় থাকলে বাল্যবিয়েসহ অনেক সমাজিক অপরাধের প্রতিরোধ সম্ভব হবে।’

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি