বরিশালে তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

বরিশাল প্রতিনিধি
২৬ এপ্রিল ২০১৬, ০৮:৫৯আপডেট : ২৬ এপ্রিল ২০১৬, ০৮:৫৯

ভ্রাম্যমাণ আদালত

বরিশালে তিন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেট শীতেশ সরকার এ অভিযান পরিচালনা করেন।

ল্যাব এইড ডায়াগনস্টিককে ৫৫ হাজার টাকা, লাইফ সিটি স্কান সেন্টারকে ১০ হাজার টাকা এবং অ্যাপোলো বান্দ রোড শাখাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন: হত্যাকাণ্ডের পর পুলিশের  তৎপরতাখুনি শনাক্তে আশাবাদী পুলিশ, আটক ১

এ বিষয়ে নির্বাহী হাকিম শীতেশ সরকার জানান, লাইসেন্স না থাকা, অদক্ষ লোক দ্বারা টেস্ট করানো, মূল্য তালিকা না থাকা, নামধারী টেকনিশিয়ানদের সনদপত্র না থাকা, এপ্রোন, হ্যান্ড গ্লাবস, ওয়াস্ট ডিসপোসালের ব্যবস্থাসহ বিভিন্ন ব্যবস্থা না থাকায় এ জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনার সময় বরিশাল সিভিল সার্জন এ এফ এম শফিউদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়াও এ অভিযানে কোতোয়ালি মডেল থানার একটি টিম সহযোগিতা করেন।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম