সোনাগাজীতে স্কুলছাত্রী অপহরণের ১১ দিনেও মামলা নেয়নি পুলিশ!

ফেনী প্রতিনিধি
২৮ এপ্রিল ২০১৬, ০৯:২৩আপডেট : ২৮ এপ্রিল ২০১৬, ০৯:২৯

ফেনী

ফেনীর সোনাগাজীতে স্কুলছাত্রী অপহরণের পর ১১ দিন পার হয়ে গেলেও মামলা রুজু বা অপহৃতকে উদ্ধারে কোনও উদ্যোগ না নেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। থানায় লিখিত অভিযোগ দিয়েও কোনও প্রতিকার পাওয়া যায়নি বলে দাবি করেছেন ওই স্কুলছাত্রীর পরিবার। উল্টো অপহরণের সঙ্গে জড়িতরা ক্রমাগত হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেছেন তারা।
তবে অভিযোগ অস্বীকার করে পুলিশ দাবি করেছে, তারা ওই স্কুলছাত্রীকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, সোনাগাজী পৌরসভার ৬নং ওয়ার্ড তুলাতলী গ্রামের পাঠান বাড়ির ও সোনাগাজী বাজারের ব্যবসায়ী আবুল কাশেমের মেয়ে সাজেদা ইয়াছমিন মণি (১৩) সোনাগাজী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। সে স্কুলে যাওয়া-আসার সময় একই গ্রামের আবদুল হাদীর বখাটে ছেলে মো. তারেক রহমান প্রেমের প্রস্তাব দিয়ে প্রায় ৩/৪ মাস ধরে তাকে উত্ত্যক্ত করে আসছিল। প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় ক্ষিপ্ত হয়ে গত ১৬ এপ্রিল শনিবার সকাল ৯টার দিকে স্কুলে যাওয়ার পথে মণিকে অপহরণ করে তারেকের নেতৃত্বে ৬/৮ জন সশস্ত্র সন্ত্রাসির একটি দল। তুলাতলি গ্রামের মাঝির দোকান এলাকা থেকে একটি সাদা মাইক্রোবাসে করে মণিকে জোর করে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে চলে যায় অপহরণকারীরা।
মনির বাবা আবুল কাশেম অভিযোগ করেন , গত ১৬ এপ্রিল বিকেলে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দিলেও এ পর্যন্ত অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে রুজু করেনি পুলিশ। এমনকি তারা মণিকে উদ্ধারের কোনও পদক্ষেপও নেয়নি।
এ ব্যাপারে সোনাগাজী মডেল থানার ওসি মো. হুমায়ূন কবির অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেছেন, অভিযোগের ভিত্তিতে অপহৃতকে উদ্ধারের চেষ্টা চলছে।

আরও পড়ুন-

জুলহাজ-তনয় হত্যার তদন্ত ডিবিতে হস্তান্তর

বীরাঙ্গনা ফুলমতির বাড়িতে এসে খোঁজ নিলেন জেলা প্রশাসক

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম