জুলহাজ-তনয় হত্যার তদন্ত ডিবিতে হস্তান্তর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০১৬, ২১:৪৫আপডেট : ২৮ এপ্রিল ২০১৬, ০১:৪২

জুলহাজের বাসা জুলহাজ মান্নান ও মাহবুব রাব্বী তনয় হত্যা মামলার তদন্তভার গোয়েন্দা পুলিশকে (ডিবি) দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও কোনও খুনি গ্রেফতার না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার রাতে ডিএমপির গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার বিকালে কমিশনারের নির্দেশে মামলা দুটির তদন্তের দায়িত্ব মহানগর গোয়েন্দা পুলিশ পেয়েছে। এখন থেকে ডিবি এই মামলা দুটি তদন্ত করবে।
২৫ এপ্রিল সোমবার বিকালে রাজধানীর কলাবাগানে খুন হন ইউএসএআইডির কর্মকর্তা ও মার্কিন রাষ্ট্রদূতের সাবেক প্রটোকল অফিসার জুলহাজ মান্নান (৩৫) ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব তনয় (২৮)। নিহত জুলহাজ সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির খালাতো ভাই। বাংলাদেশে সমকামীদের অধিকার নিয়ে কাজ করতেন তিনি। ‘রূপবান’ নামে একটি পত্রিকাও সম্পাদনা করতেন তিনি। অন্যদিকে তনয় আশা ইউনিভার্সিটিতে পড়ালেখা করতেন। লোকনাট্য নামের একটি থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
ঘটনার দিন রাতে নিহত জুলহাজের বড় ভাই মিনহাজ মান্নান ইমন বাদী হয়ে কলাবাগান থানায় অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এছাড়াও কলাবাগান থানার এসআই মোহাম্মদ শামীম আহমেদ আরেকটি মামলা দায়ের করেন।

/এআরআর/এআর/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু
হুমকির পর কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার, তদন্তে সিটিটিসি
হুমকির পর কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার, তদন্তে সিটিটিসি
রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে কর্মকর্তাদের পেশাগত দক্ষতা অর্জনের তাগিদ প্রধানমন্ত্রীর
রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে কর্মকর্তাদের পেশাগত দক্ষতা অর্জনের তাগিদ প্রধানমন্ত্রীর
আইফোনের কিস্তি নিয়ে কলহ; পাহাড় থেকে পড়ে বাবা-ছেলের মৃত্যু, মায়েরও ঝাঁপ
আইফোনের কিস্তি নিয়ে কলহ; পাহাড় থেকে পড়ে বাবা-ছেলের মৃত্যু, মায়েরও ঝাঁপ
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর