খাগড়াছড়িতে কলেজ ছাত্রী ৬ দিন ধরে নিখোঁজ, পরিবারের দাবি অপহরণ

খাগড়াছড়ি প্রতিনিধি
০৬ মে ২০১৬, ১৮:৫৪আপডেট : ০৬ মে ২০১৬, ১৮:৫৪

খাগড়াছড়িতে কলেজ ছাত্রী ৬ দিন ধরে নিখোঁজ, পরিবারের দাবি অপহরণ

অসুস্থ বাবার জন্য ওষুধ কিনতে গিয়ে ৬ দিন ধরে নিখোঁজ রয়েছেন নূর নাহার নামে খাগড়াছড়ির এক কলেজ ছাত্রী। সম্ভাব্য সব জায়গায় খুঁজেও তার হদিস না পেয়ে পরিবারের ধারণা তাকে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় জালাল উদ্দিন হৃদয় নামে এক যুবক ও তার সহযোগীদের সন্দেহ করে অপহরণ মামলা করেছে মেয়েটির পরিবার।  

শুক্রবার সকালে নূর নাহারকে উদ্ধারে প্রশাসনের সহায়তা কামনা করে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার ও পার্বত্য বাঙালি ছাত্র সংগ্রাম পরিষদ।খাগড়াছড়ি প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, অপহৃত নূর নাহারের বাবা ক্যান্সারে আক্রান্ত এবং গুরুতর অসুস্থ। প্রচণ্ড অভাব অনটনের মধ্যেও নূর নাহার অনেক কষ্টে লেখাপড়া চালিয়ে যাচ্ছিলেন।তিনি খাগড়াছড়ি সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। তিনি প্রতিদিন দীঘিনালার মেরুং থেকে কলেজে যাতায়াত করতো। গত ১ মে দুপুরে তার বাবার ওষুধ কিনে আনার মতো বাড়িতে কেউ না থাকায় তিনি নিজেই ওষুধ কিনতে খাগড়াছড়ি যান। কিন্তু ঘটনার ৬ দিন পার হলেও এখনও বাড়ি ফিরে আসেননি তিনি।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, নূর নাহারকে খুঁজে না পেয়ে খাগড়াছড়ি থানায় পরিবারের পক্ষ থেকে অপহরণ মামলা করা হয়েছে। কিন্তু ঘটনার ৬দিন পার হলেও পুলিশ অপহৃতকে উদ্ধার করতে পারেনি।

এসময় তারা অবিলম্বে অপহৃত নুর নাহারকে উদ্ধারসহ সন্দেহভাজন অপহরণকারী জালাল উদ্দিন হৃদয় ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। এ প্রসঙ্গে তারা বলেন, জালাল নামের ওই যুবক বেশ কিছুদিন ধরে তাদের বাড়ির আশপাশে দিয়ে ঘোরাফেরা করেছে। তারা নূর নাহারকে অনুসরণ করার চেষ্টাও করে। তবে জালালের বিস্তারিত পরিচয় দিতে পারেনি অপহৃতের পরিবার।

সংবাদ সম্মেলনে অপহৃতের মা জুলেখা বেগম, নানা আব্দুল মোতালেব, চাচাতো ভাই মো. হাসান ও পার্বত্য বাঙালি ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক এস এম মাসুদ রানা বক্তব্য রাখেন।

/জেবি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের