
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ২নং নদনা ইউনিয়নে ৪নং ওয়ার্ডের দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। ওই কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার বাবুল চন্দ্র আচার্য দুর্বৃত্তের ছোড়া ককটেলের আঘাতে আহত হন। এ ঘটনার পর ওই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করা হয়েছে।
বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটেছে। আহত প্রিজাইডিং কমৃকর্তাকে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নির্বাচন কর্মকর্তা মো. নাসির উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: সিংগাইরের ধল্লা ইউনিয়নে বিএনপি প্রার্থীর ভোট বর্জন
/এসটি/








