চট্টগ্রাম বোর্ডে বেড়েছে পাসের হার ও জিপিএ-৫

চট্টগ্রাম ব্যুরো
১১ মে ২০১৬, ১৮:৩৯আপডেট : ১১ মে ২০১৬, ১৮:৪৯

চট্টগ্রাম বোর্ডে বেড়েছে পাসের হার ও জিপিএ-৫ গত বছরের তুলনায় এবছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ এর সংখ্যা উভয়ই বেড়েছে। বোর্ডে ২০১৫ সালে পাসের হার ছিল ৮২ দশমিক ৭৭ শতাংশ, যা এবছর ৭.৬৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯০ দশমিক ৪৪ শতাংশে।
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. মাহবুব হাসান সকাল ১১টায় বোর্ডের অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন। এবার চট্টগ্রাম বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে সাত হাজার ৬৬৬ জন, যা গতবারের চেয়ে ৫৫০ জন বেশি। গতবার এ সংখ্যা ছিল সাত হাজার ১১৬। এবার জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছেলে ৩ হাজার ৯৩২, মেয়ে ৩ হাজার ৭৩৪ জন।
চট্টগ্রামে পরীক্ষার্থীদের মধ্যে ছেলেদের পাসের হার ৯০.৯৭ শতাংশ আর মেয়েদের ক্ষেত্রে এ হার ৮৯.৯৯ শতাংশ। মহানগর বাদে চট্টগ্রাম জেলায় পাসের হার ৯০ দশমিক ৩৭ শতাংশ। অন্যদিকে মহানগরে পাসের হার ৯৫.৩৩ শতাংশ।

আরও পড়ুন: ঝিনাইদহ ক্যাডেট কলেজে এবারও শতভাগ জিপিএ-৫

চট্টগ্রামের অন্য জেলাগুলোর মধ্যে কক্সবাজার জেলায় পাসের হার ৯১.২৭ শতাংশ, রাঙ্গামাটিতে ৮৪ শতাংশ, খাগড়াছড়িতে ৭৮.৭৪ শতাংশ ও বান্দরবানে ৮২.৬৪ শতাংশ।

জিপিএ-৫ প্রাপ্তিতে এ বোর্ডে এবার এগিয়ে কলেজিয়েট স্কুল। এ প্রতিষ্ঠানের ৩৭৯ জন জিপিএ-৫ পেয়েছেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে গর্ভমেন্ট মুসলিম উচ্চ বিদ্যালয়, তৃতীয় ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চতুর্থ নাসিরাবাদ গর্ভমেন্ট বালক বিদ্যালয় এবং পঞ্চম অবস্থানে রয়েছে বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বালিকা বিদ্যালয়।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবছর মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ১২ হাজার ৯৫৯ জন। এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ৯৮ হাজার ৭০৩ জন, অনিয়মিত পরীক্ষার্থী ১৪ হাজার ১৮৫ জন এবং মানউন্নয়ন পরীক্ষার্থী ছিল ৭১জন।

/এমও/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম