নানিয়ারচরে এমএন-লারমা গ্রুপের কর্মীকে গুলি করে হত্যা

রাঙ্গামাটি প্রতিনিধি
১৪ মে ২০১৬, ১০:৩৪আপডেট : ১৪ মে ২০১৬, ১০:৫৫

রাঙ্গামাটি রাঙ্গামাটির নানিয়ারচরে জনসংহতি সমিতি (এমএন-লারমা) গ্রুপের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যার দিকে নানিয়ারচর উপজেলা পরিষদের আমতলী এলাকায় এই ঘটনা ঘটে। জনসংহতি সমিতি (এমএন-লারমা) এই ঘটনার জন্য প্রতিপক্ষ ও পার্বত্য শান্তি চুক্তি বিরোধী গ্রুপ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) দোষারোপ করেছে। তবে ইউপিডিএফ তা অস্বীকার করেছে।

নিহতের নাম মকবুল চাকমা।  পুলিশ জানায়, এক লোক মকবুল চাকমাকে রাস্তা থেকে ডেকে নানিয়ারচর উপজেলা পরিষদের আমতলী এলাকায় নিয়ে যায়। কিছুক্ষণ পর গুলির আওয়াজ শুনে স্থানীয়রা গিয়ে মকবুল চাকমাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। প্রাথমিকভাবে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে রাঙামাটি সদর হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

জনসংহতি সমিতি (এমএন-লারমা) নেতা ও নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শক্তিমান চাকমা এই ঘটনার জন্য ইউপিডিএফকে দায়ী করে বলেন, মকবুল চাকমা ইউপি নির্বাচনে আমাদের প্রার্থীর পক্ষে কাজ করায় তাকে গুলি করে হত্যা করা হয়েছে।

ইউপিডিএফ নেতা ও সাবেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুশীল জীবন চাকমা বলেন, এ বিষয়ে আমি কিছুই শুনিনি। ইউপিডিএফও এই ধরণের কোনও ঘটনার সঙ্গে জড়িত নয়।

রাঙ্গামাটির পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আমরা যতুটুক জেনেছি নিহত মকবুল চাকমা আগে ইউপিডিএফ করতেন, পরে তিনি সংস্কারপন্থী হিসেবে পরিচিত জনসংহতি সমিতিতে (এমএন-লারমা)  যোগ দেন। এই কারণে তাকে হত্যা করা হতে পারে বলে আমরা ধারণা করছি।

আরও পড়ুন- 

বান্দরবানে বৌদ্ধ ভিক্ষুকে গলা কেটে হত্যা

/জেবি/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান